শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৩ পিএম, ২০২৫-১০-১৮
জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা বোরকা বা অনুরূপ কোনো পোশাক পরিধানে নিষেধাজ্ঞা জারি করেছে পর্তুগাল। শুক্রবার (১৭ অক্টোবর) দেশটির জাতীয় সংসদ অ্যাসেম্বলিয়া দা রিপাবলিকায় ভোটাভুটির মাধ্যমে পাস হয়েছে এই বিতর্কিত আইনটি।
নতুন আইনে বলা হয়েছে, দেশের কোনো জনসমাগমপূর্ণ স্থানে নারী-পুরুষ কেউই এমন কোনো পোশাক বা বস্ত্র পরতে পারবেন না, যা মুখাবয়ব বা মুখমণ্ডল ঢেকে রাখে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানার বিধানও রাখা হয়েছে, যা সর্বনিম্ন ২০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা) থেকে সর্বোচ্চ ৪ হাজার ইউরো (প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা) পর্যন্ত হতে পারে।
এই প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছিল দেশটির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল চেগা পার্টি। প্রস্তাবটি সংসদে তোলার পর কয়েক দিন ধরে পক্ষে-বিপক্ষে উত্তপ্ত বিতর্ক চলে।
বিতর্কে অংশ নিয়ে চেগা পার্টির সংসদ সদস্যরা বলেন, পর্তুগালের বেশিরভাগ নারী ও মেয়ে স্বেচ্ছায় বোরকা পরেন না। পারিবারিক বা ধর্মীয় চাপে তারা তা পরতে বাধ্য হন। এটি নারী স্বাধীনতার পরিপন্থী এবং এক ধরনের সামাজিক নির্যাতন।
তারা আরও যুক্তি দেন, পর্তুগালের সামাজিক রীতি ও মূল্যবোধে মুখমণ্ডল উন্মুক্ত রাখা সৌজন্য ও শ্রদ্ধার প্রতীক। যারা অভিবাসী হিসেবে নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্বের অপেক্ষায় আছেন, তাদের এই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।
অন্যদিকে, বিরোধী সংসদ সদস্যরা আইনটির তীব্র সমালোচনা করেন। তাদের মতে, এই আইনটি বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তারা বলেন, পর্তুগালের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই আইন পাস হলে দেশে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মানসিক চাপ সৃষ্টি হবে।
দীর্ঘ বিতর্কের পর শুক্রবার বিলটি ভোটে তোলা হলে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য এর পক্ষে ভোট দেন। ফলে সেদিন থেকেই এটি আইনে পরিণত হয়েছে।
তবে পর্তুগাল ইউরোপের প্রথম দেশ নয় যে জনসমাগমে বোরকা নিষিদ্ধ করল। এর আগে ইউরোপের আরও কয়েকটি দেশ এই আইন কার্যকর করেছে। ২০১০ সালে বেলজিয়াম প্রথম এই নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে ফ্রান্স (২০১১), নেদারল্যান্ডস (২০১২), বুলগেরিয়া (২০১৬), অস্ট্রিয়া (২০১৭) এবং সর্বশেষ সুইজারল্যান্ডে ২০২৫ সালের জানুয়ারিতে এই আইন কার্যকর হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited