শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১২:১৮ এএম, ২০২৫-১০-২১
বিভিন্ন ধরনের অপরাধ দমনে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় এনেছে পৌরসভা কর্তৃপক্ষ।
পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভির ক্যামেরায় পুরো পৌরসভা নজরদারির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করায় খুশি পৌর এলাকাবাসী।
আশা করা হচ্ছে, সিসি টিভি ক্যামেরায় নজরদারির ফলে খুব সহজেই চুরি-ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা অগ্রণী ভূমিকা পালন করবে। এতে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্তি। পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগন।
বারইয়ারহাট পৌরসভা-সহ পুরো মিরসরাই উপজেলায় বিভিন্ন কারণে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়া এবং এসব অপরাধ নিয়ন্ত্রণে ৫০টি সিসিটিভি ও পৌরসভাব্যাপী ৬০টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য লাগানো হয়েছে আইপি ক্যামেরা।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার জানান, সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি ও হানাহানিসহ বিভিন্ন ধরনের অপরাধ কমছে।
সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে চুরি ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত খবর হচ্ছে। আশা করি সিসিটিভি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের ফলে এসব অপরাধ অনেকাংশে কমে যাবে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited