বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রকাশ্যে ঘুরছেন হত্যা মামলার আসামি নায়িকা নিপুণ

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫২ পিএম, ২০২৫-১০-২৫

প্রকাশ্যে ঘুরছেন হত্যা মামলার আসামি নায়িকা নিপুণ

ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার অদৃশ্য জাদুর কাঠির ইশারায় এখনো ধরাছোঁয়ার বাইরে। গোপনে দেশ ছাড়তে গিয়ে সিলেট বিমানবন্দরে আটক হলেও বিশেষ মহলের তদবিরে সে-যাত্রায় ছাড়া পান। এরপর কিছুদিন গ্রেপ্তার এড়াতে সাময়িক আত্মগোপনে চলে যান জুলাই আন্দোলনে বিপক্ষে নেওয়া হত্যা মামলার এই আসামি।
তার কিছুদিন না যেতেই প্রকাশ্যে আসেন এই অভিনেত্রী। হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরছেন পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিপুণ আক্তার। নিয়মিত তার যাতায়াত রয়েছে বনানী ১১ নম্বর রোডে অবস্থিত স্পা সেন্টারেও।
সর্বশেষ শুক্রবার (২৪ অক্টোবর) চলচ্চিত্র অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানে নিপুণের উপস্থিতি একাধিক অতিথি নিশ্চিত করেছেন। এ ছাড়াও চিত্রনায়িকা পলির শর্ট ভিডিওতেও দেখা গেছে নিপুণকে। ভিডিওতে দেখা যায়, চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কোলাকুলি করছেন নিপুণ।
নাম প্রকাশ্যে এক অভিনয়শিল্পী বলেন, বহুল বিতর্কিত এই স্বৈরাচার দোসরকে বিয়ে বাড়িতে দেখে বেশ অবাক হয়েছি। ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে এফডিসি ও বিটিভিতে দাঁড়িয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তিনি কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরছেন? দ্রুত শেখ হাসিনার এই দোসরকে গ্রেপ্তারের দাবি জানাই। না হলে জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে।
জানা গেছে, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে সম্প্রতি নিপুণের পার্লারে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এক চিত্রনায়ক গোপন মিটিং করেছেন। সেখানে এই নায়ক-নায়িকা ছাড়াও গত দুই মেয়াদে মামলা সমর্থন করে শিল্পী সমিতি বিতর্কিত করা এক প্রযোজক-পরিচালকও উপস্থিত ছিলেন। আরও ছিলেন এক বাস কোম্পানির মালিক। এরই মধ্যে সেই মিটিংয়ে একটি সম্ভাব্য প্যানেল চূড়ান্ত করেছেন তারা।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নিপুণ আক্তার ১৭ অভিনয়শিল্পীর মধ্যে অন্যতম এক আসামি।
জুলাই-আগস্টে প্রকাশ্যে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে রাজপথ থেকে সামাজিকমাধ্যম সব ক্ষেত্রে নিপুণের সরব উপস্থিত ছিল চোখে পড়ার মতো। গণ-অভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেলেও এই নায়িকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকারের কোনো সংস্থা।
গত দেড় দশকে স্বৈরাচারের দোসর ও শেখ সেলিমের ঘনিষ্ঠ বান্ধবী নিপুণ আক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিএফডিসিতে ছাত্রদের বিপক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছিল। অবৈধভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলেন। সে কথা কারোই অজানা নয়। তারপরও প্রকাশ্যে ঘুরছেন এই অভিনেত্রী।
নিপুণের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়। রাজউকে তদবির বাণিজ্য, শেখ সেলিমের সহযোগিতায় বিভিন্ন পুলিশ নিয়োগ ও বদলি, চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক ও ইফতারের নামে টাকা লুটপাট, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান ভাগিয়ে নেওয়া, এফডিসির বহুতল ভবন থেকে কমিশন, চলচ্চিত্র দিবস পালনের নামে মোটা অঙ্কের টাকা লুটপাটের অভিযোগও রয়েছে।
এ ছাড়া মুনাফার ১০ শতাংশ প্রদানের শর্তে হিন্দি সিনেমা আমদানির পক্ষে পুরো ইন্ডাস্ট্রির বিপক্ষে গিয়ে মতামত দেন নিপুণ। তার বিরুদ্ধে প্রাক্তন স্বামীরও পাহাড়সম অভিযোগ ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রকাশ্যে এসেছে। নিপুণ তাকে সবসময় শেখ সেলিমের ভয় দেখাতেন বলে গণমাধ্যমে অভিযোগ জানান।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর