বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র ৮২,২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৫ পিএম, ২০২৫-১০-২৭

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র ৮২,২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

 রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে। 
এ বছরই প্রথম প্রায় ২৫ হাজার ৭০৮ শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। 
এরমধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে ১৫ হাজার ২৯৮ জন ও দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে জীববিজ্ঞান বিষয়ে ৩ হাজার ৮২১ জন।
আজ সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ২৫ হাজার ৭০৮ জন শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।’
পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা খাতাগুলো দেখার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১,৩০,৮৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এটি টানা বিগত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। 
এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ করতে পারেনি। 
এবার শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ। 
শতভাগ ফেল করা ৩৫টি কলেজে সতর্কীকরণের চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। 
নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল ভালো না করতে পারলে সংশ্লিষ্ট কলেজগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর