শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৪ পিএম, ২০২৫-১০-২৯
লাকসাম প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বিভিন্ন রঙ্গ বেরঙের পোষ্টার প্লেকার্ড, হাতে নিয়ে ধানের শীর্ষের শ্রোগানে মূখরিত করে পুরো লাকসাম শহর, দুপুর ১টার সময়ই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সভামঞ্চে এসে উপস্থিত হয়, এই সময় নেতা কর্মী সমর্থকেরা জিয়া, খালেদা, ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্রোগান দেয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুর হক মনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, “যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগ্রামী সংগঠন। এই সংগঠন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে।”বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনা করেন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited