শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৩:৩০ পিএম, ২০২৫-১১-০৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ফজিলাতুন্নেছা (২৮) নামে এক নারী আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পটিয়ার মনসা বাদামতলের নয়াহাট শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে
নিহত ফজিলাতুন্নেছা মাগুরা জেলার মহেশপুর থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন।
জানা গেছে, স্বামীর মোটরসাইকেলে করে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তান সহ কক্সবাজার যাচ্ছিলেন। পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনই পড়ে যায়। ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছার মৃত্যু হয়।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশ হাসপাতালে রাখা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited