শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৫ পিএম, ২০২৫-১১-০৯
গাইবান্ধা প্রতিনিধি :
জলাবদ্ধতা ও সার সংকট নিরসনসহ ১৫ দফা দাবিতে রোববার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজার বটতলায় কৃষক-ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ফুলছড়ি উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে শেষে কৃষক-ক্ষেতমজুরের নেতৃবৃন্দরা একটি বিক্ষোভ মিছিল উপজেলায় নিয়ে কৃষি উপদেষ্টা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
সংগঠনের উপজেলা সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে কৃষক-ক্ষেতমজুর সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, প্রবীণ কৃষক নেতা রেবতী বর্মন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, আব্দুল্লাহ সরকার, রানু সরকার, উত্তম বর্মন, অনিল বর্মন, প্রতিবন্ধী নেতা শহিদুল ইসলাম প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ দাবি করেন, কর্মহীন ক্ষেতমজুর শ্রমজীবিদের ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু, সারা বছর কাজ, ১০ টাকা কেজিতে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ প্রভৃতি রেশন দিতে হবে, কৃষক ক্ষেতমজুরের বয়স ৬০ বছর পূর্ণ হলে মাসিক ১০ হাজার টাকা পেনশন ভাতা দেয়ার দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে- কৃষি প্রধান দেশে সার সংকট নিরসন, সারের ডিলারগণকে রশিদের মাধ্যমে সার বিক্রয়, সার কালোবাজারীদের গ্রেফতার, ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, আসন্ন আমন মৌসুমে প্রত্যেক কৃষকের কাছ থেকে সরকারকে ধান ক্রয়, কৃষি উৎপাদনের জন্য কৃষককে ব্যাংক ঋণ, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা মাসিক ১০ হাজার টাকা, কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার নিয়োগ, সেটেলমেন্ট ও ভূমি অফিসে দুর্নীতি বন্ধ, নদী ভাঙন, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া বন্ধ, ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর রেগুলেটর নির্মাণ, উদাখালি খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited