বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আনাসের দেখানো পথে দেশ রক্ষার আহ্বান মৎস্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৪ পিএম, ২০২৫-১১-০৯

আনাসের দেখানো পথে দেশ রক্ষার আহ্বান মৎস্য উপদেষ্টার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জুলাই শহীদ শাহরিয়ার খান আনাস আমাদের সামনে নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছে। সেই পথ অনুসরণ করে আমরা শুধু দেশকেই রক্ষা করব না— পরিবেশকে, এমনকি সমগ্র মানবজাতিকেও আমাদের রক্ষা করতে হবে।’
আজ রোববার সকালে গেন্ডারিয়া আদর্শ একাডেমীতে জুলাই শহীদ শাহারিয়ার খান আনাসের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আনাসের লেখা চিঠিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। 
তিনি বলেন, আনাসের চিঠি দূরদর্শিতার এক অনন্য নজির। কারণ সে যে কাজ করেছে, যে মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে— তা যেন সবাই জানতে পারে, সেজন্যই তার প্রতিটি প্রচেষ্টা। 
উপদেষ্টা আরও বলেন, নিজের জীবনের বিনিময়ে আনাস আমাদের গর্বিত করেছেন।
ফরিদা আখতার বলেন, ‘অনেকেই বলছেন বিদ্যালয়ে নাকি সংগীত শিক্ষক রাখা যাবে না, বিদ্যালয়ে গানও করা যাবে না। কিন্তু আজকের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং মা’কে নিয়ে যে গভীর আবেগময় পরিবেশনা আমরা দেখলাম— তা প্রমাণ করে যে প্রতিটি বিদ্যালয়ে সংগীত চর্চা থাকা কতটা প্রয়োজন।’
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আনাসের লেখা চিঠি মুখস্থ করে আবৃত্তি আকারে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করতে পারেন।
উপদেষ্টা বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মাছের ডিম পাড়ার জন্য ঋতু অনুযায়ী বৃষ্টি প্রয়োজন। আষাঢ়ে বৃষ্টি না হলে, ইলিশ আশ্বিনে ডিম পাড়তে পারে না। তাই জলবায়ু ভারসাম্য রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও সমুদ্রে অক্সিজেন কমে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, অনেক সময় পানিতে মাছ ভেসে উঠছে— এ সবই পরিবেশ বিপর্যয়ের সংকেত। 
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তোমাদের এমন কোনো কাজ করা যাবে না, যা পরিবেশের ক্ষতি করে।’ 
প্লাস্টিক ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমুদ্রে প্লাস্টিক, মেঘনা নদীতে দূষণ— এসব এখন বাস্তবতা। গবেষণায় ইলিশে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই প্লাস্টিকই খাবারের সঙ্গে শেষ পর্যন্ত আমাদের শরীরে প্রবেশ করবে। তাই আমাদের সচেতনভাবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।
আদর্শ একাডেমী গেন্ডারিয়ার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতায় রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, রাহনুমা ট্রাস্টের সদস্য আরিফ সুলতান মাহমুদ ও শহীদ আনাসের পিতা সাহরিয়া খান পলাশ।
এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা, একাডেমীর অভিভাবক প্রতিনিধি জুয়েল আহমেদ, একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
এর আগে উপদেষ্টা আদর্শ একাডেমীতে শহীদ শাহরিয়ার খান আনাস ফলক উন্মোচন করেন।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর