শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৮ পিএম, ২০২০-১২-১০
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সুইস রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ঢাকার দেশটির দূতাবাস।
রাষ্ট্রদূত শিউআখ্ জানান সুইজারল্যান্ড এবং বাংলাদেশ প্রায় পাঁচ দশক ধরে গভীর এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রেখে চলেছে। উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নসহ অন্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে সুইস অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত শিউআখ্ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অস্থায়ী আসনের জন্য ২০২৩-২০২৪ মেয়াদে সুইজারল্যান্ডের প্রার্থিতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কিছুদিন পর বাংলাদেশের জাতির জনক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য সুইস সরকারের আতিথেয়তায় জেনেভা সফর করেন। ১৯৭২ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেনেভায় আগমনের একটি ঐতিহাসিক ছবি বৈঠকে রাষ্ট্রদূত শিউআখ্ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সুসম্পর্ক গড়ে উঠেছে। মানবিক সহায়তা এবং উন্নয়ন সহযোগিতা প্রথমদিকে দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা করে, যা আজও প্রাধান্য পেয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও মনোনিবেশ করছে দু’দেশ।
রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়, সুরক্ষা এবং সহায়তা দিতে সুইজারল্যান্ড বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করে যাবে। গণতান্ত্রিক শাসন ও মানবাধিকারসহ অন্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও গঠনমূলকভাবে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। কোভিড-১৯ অতিমারি মোকাবিলায় এবং এন সংকট থেকে উত্তরণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া, ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কের অধিক (৭০ কোটি টাকার সমপরিমাণ) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে । সারাদেশে ২০টিরও বেশি জরুরি ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে সুইজারল্যান্ড নাগরিক সমাজ ও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। আকর্ষণীয় আর্থ-সামাজিক রূপান্তর এবং এলডিসি থেকে উত্তরণের পথে ও টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের দিকে বাংলাদেশের অব্যাহত যাত্রায় সুইজারল্যান্ড পাশে থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited