বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভোটের আগে জাল নোট ছড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫২ পিএম, ২০২৫-১১-১০

ভোটের আগে জাল নোট ছড়ানোর চেষ্টা

নির্বাচনের আগে অস্থিতিশীলতা তৈরি করতে কিছু মহল জাল নোট বাজারে ছড়ানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তারা বলছেন, ভোটারদের বিভ্রান্ত এবং নির্বাচনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে এমন নোট ব্যবহৃত হতে পারে। সম্প্রতি দেশের সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জারি করা হয় বাড়তি সতর্কতা। বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের অন্যান্য সংস্থা এ ব্যাপারে একযোগে কাজ শুরু করেছে। তারা যৌথ বৈঠকও করেছেন।
১৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য- জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা যথাযথভাবে যাচাই করা। বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলে করা। নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা। সন্দেহজনক নোট পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা।
জানা গেছে, দিনাজপুরের হিলি দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্তের চেকপোস্টগুলোতে বিজিবি সদস্য ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা পাসপোর্ট যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। ৬ নভেম্বর ময়মনসিংহ নগরীর খাগডহর ৩৯ বিজিবি ব্যাটালিয়নে প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান- সীমান্ত এলাকায় জাল নোটের উৎস অনুসন্ধানে নজরদারি বাড়ানো হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতেও কাজ চলছে। দেশের অভ্যন্তরে জাল নোট তৈরি করে যারা বাজারে ছড়ায়, তাদের তৎপরতাও নজরদারির আওতায় রাখা হয়েছে। সীমান্ত জেলা শেরপুর প্রতিনিধি জানান, নালিতাবাড়ী কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে ৮ অক্টোবর রাত ৯টার দিকে ২১টি ১ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, জাল নোটগুলো আসল টাকার মতোই। খালি চোখে পার্থক্য করা প্রায় অসম্ভব। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ১৩ অক্টোবর এক বৃদ্ধা ব্যাংকে তিন লাখ টাকা জমা দিতে গেলে সেখানে ৫৩টি জাল ১০০ টাকার নোট পাওয় যায়। ১১ অক্টোবর নুহু নামে এক ব্যক্তি সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গেলে ২৫টি ১ হাজার টাকার জাল নোট ধরা পড়ে। বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, জাল টাকা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর