বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৪ পিএম, ২০২৫-১১-২০

আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছে বৃহস্পতিবার দুটি হামলা চালিয়ে ২৩ জঙ্গিকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর এ সব হামলা চালানো হয়। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, জঙ্গিরা পাকিস্তানি তালেবান বা এর সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল। তাদের মদদ দেওয়ার জন্য প্রতিপক্ষ ভারতকে অভিযুক্ত করেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই অভিযান চালানো হয়।  ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সীমান্তবর্তী জঙ্গিবাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান।  বিবৃতিতে আরো বলা হয়, দেশ থেকে বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে পাকিস্তান পূর্ণ গতিতে ও সর্বশক্তিতে কাজ করবে। ইসলামাবাদ নিয়মিতভাবে কাবুলের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)সহ জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এ সব গোষ্ঠীগুলো প্রায়ই পাকিস্তানে মারাত্মক হামলা চালায়। পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোয় ভারতের বিরুদ্ধেও দেশটির অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার দাবি করেছে।  তবে প্রতিবেশী উভয় দেশই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর এই হামলা চালানো হয়। আফগানিস্তান থেকে ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে পাকিস্তান দাবি করে। তবে পাকিস্তানি তালেবানের একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। গত মাসে আন্তঃসীমান্ত সংঘর্ষে বছরের পর বছর ধরে চলমান লড়াই সবচেয়ে ভয়াবহ রূপ  নেয়। সপ্তাহব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সীমান্ত এখনও বন্ধ রয়েছে। দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশ দুটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু বেশ কয়েক দফা আলোচনার পরেও এর শর্তাবলী চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে এবং উভয় পক্ষই অচলাবস্থার জন্য পরস্পরকে দায়ী করেছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর