বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত গড়তে চাই

যশোরের ঝিকরগাছায় গণসমাবেশে ভিপি সাদিক কায়েম  

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:২৭ পিএম, ২০২৫-১১-২২

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত গড়তে চাই

যশোর ব্যুরো :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, দেশের রাজনীতিতে ব্যবসা ও দুর্নীতির চর্চা একটি অশুভ ঐতিহনে পরিণত হয়েছে। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের কথা কেউ ভাবেন না। তাই গরিবের অধিকার, সমতা, ন্যায় এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নতুন ধরনের রাজনীতি গড়ে তুলতে চান তাঁরা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণ-সমাবেশে এ কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, “হাসপাতাল ব্যবস্থাকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। চিকিৎসা খাতে আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। জুলাই বিপ্লব তরুণদের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলবে। তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে—এবার ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার সময় এসেছে।”
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই নিজেদের ক্ষমতাসীন ঘোষণা দিচ্ছে। তিনি বলেন, “যদি কেউ ফ্যাসিবাদী কায়দায় নির্বাচনী কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চায়, তবে জনগণ তাকে কঠোর জবাব দেবে। কেন্দ্র পাহারা দিতে হবে এটা এখন সময়ের দাবি।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়মুক্তি দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাঁর দোসরদেরও এ দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হতে হবে।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় তাঁদের ‘রাজাকার’ ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছিল। হামলার শিকার হওয়ার পরও সহায়তা দিয়েছেন ডা. মসলেহ উদ্দীন ফরিদ। “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ফরিদ ভাইকে প্রয়োজন,”বলেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর-৩ আসনের প্রার্থী আব্দুল কাদের এবং যশোর-১ আসনের প্রার্থী আজিজুর রহমান।
সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলিম। বক্তব্য দেন জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিমের দায়িত্বশীল মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।#
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর