বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

বিনোদন ডেস্ক :    |    ০৩:১৬ পিএম, ২০২৫-১১-২২

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন গৌরী স্প্র্যাটকের সঙ্গে। তবে প্রাক্তন দুই স্ত্রী-রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক আজও বজায় আছে। সন্তানদের সঙ্গেও খোলা মনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন এই সুপারস্টার। ইরা খানের বিয়েতে কিরণ রাওকে আমন্ত্রণ জানানো থেকে শুরু করে প্রাক্তন স্ত্রীর সিনেমার পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই দেখা যায় আমিরের সেই আন্তরিকতা।
সম্প্রতি আবারও সেই ছবিই ধরা দিল। প্রথম স্ত্রী রিনা দত্তের প্রদর্শনীতে হঠাৎ হাজির হয়ে রিনাকে চমকে দিলেন আমির খান। মুম্বাইয়ের ‘ইমার্জেন্স নেহেরু সেন্টার আর্ট গ্যালারি’-তে আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ১৮ নভেম্বর। একেবারেই অনাকাঙ্ক্ষিত এই উপস্থিতিতে রিনা দত্ত বেশ আনন্দিত হয়েছেন।
ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন রিনা। সেখানে দেখা গেছে, তিনি পরেছিলেন কালো প্রিন্টেড শাড়ি, সঙ্গে ম্যাচিং ব্লাউজ। আর আমির খানের পরনে ছিল সবুজ কুর্তা, কালো প্যান্ট ও ওয়েস্ট কোট। ছবিগুলোর ক্যাপশনে রিনা লিখেছেন—
‘‘যখন আপনার প্রাক্তন আপনাকে চমকে দেয় এবং আপনার প্রদর্শনীতে আসে। আমার আর্ট জার্নিতে অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ আমির।”
১৯৮৬ সালে আমির ও রিনার বিয়ে হয়, পরে ২০০২ সালে বিচ্ছেদ। তাদের দুই সন্তান—জুনেদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির; তাদের এক ছেলে আজাদ। ২০২১ সালে কিরণ ও আমির আলাদা হয়ে যান।
বর্তমানে গৌরী স্প্র্যাটকের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির খান। গৌরী চলচ্চিত্র জগতের মানুষ নন, তাই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক আলোচনার বাইরে রাখতে চান অভিনেতা। তবু মাঝে মাঝেই গৌরীর সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। প্রাক্তনদের সঙ্গে পরিপক্ব যোগাযোগ এবং শিল্প-সংস্কৃতিতে নিয়মিত উপস্থিতির মধ্য দিয়ে বারবারই নিজের ব্যক্তিত্বের আরেক দিক ফুটিয়ে তুলছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর