শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৩:৩৮ পিএম, ২০২০-১২-২৯
বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক একরামুল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী, কবিরুল ইসলাম, আলতাফ হোসেন, জহিরুল ইসলাম, সুব্রত মজুমদার, মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল প্রমূখ।
বক্তারা এ সময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর
স্মারকলিপি প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited