শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২৫-১১-২২
ঠাণ্ডা শিরশিরানি হাওয়া শুরু হওয়ার পর থেকেই ত্বক হয়ে পড়েছে বেশি স্পর্শকাতর, খসখসে ও নিস্তেজ। হাত ও পায়ের ত্বকে টান-টান ভাব, ঠোঁট ফাটার প্রবণতাও শুরু হয়ে গেছে। শীতের সময় পোশাকের যেমন পরিবর্তনের প্রয়োজন হয়, তেমনি ত্বকের যত্নের রুটিনেও পরিবর্তন আনা প্রয়োজন।
বর্ষাকালেও ত্বকের যত্নের জন্য একরকম রুটিন, শীতকালে শুষ্কতা কাটাতে আরেক রকম রুটিন মেনে চলা উচিত।
শীতের দিনে ত্বকে হাইড্রেটেড ও প্রাণবন্ত রাখবেন কিভাবে, এই সময় কোন কোন কাজ একেবারেই করবেন না, তার সহজ কিছু টিপস জেনে নিন—
শীতকালে ত্বককে ময়েশ্চারাইজড করতে সিরামাইড, কলয়েডাল ওটমিল ও জোজোবা তেল দিয়ে তৈরি ময়েশ্চারাইজার ব্যবহা করতে পারেন। এই সময় ত্বককে শুষ্কভাব থেকে মুক্তি দিতে দিনে একাধিকবার ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
হায়ালুরোনিক এসিড, ইউরিয়া ও ল্যাকটিক এসিডভিত্তিক ময়েশ্চারাইজারগুলো হাইড্রেশনের জন্য নিয়মিত ময়েশ্চারাইজারের সঙ্গে যোগ করতে পারেন। শুধু ত্বকের জন্য নয়, ফেটে যাওয়া ঠোঁটের জন্য দিনে একাধিকবার পেট্রোলিয়াম বা ল্যানোলিনযুক্ত লিপবাম ব্যবহার করুন।
তবে এ সময় কিছু কাজ করতে গিয়ে সতর্ক থাকা উচিত। সেগুলো হচ্ছে—
গরম পানিতে গোসল কম করুন : শীতকালে গরম পানি ছাড়া গোসল করা প্রায়ই অসম্ভব! কিন্তু হট শাওয়ারের নিচে বেশিক্ষণ সময়ও থাকা উচিত নয়। কারণ এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যায়। উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি।
হালকা গরম পানি ব্যবহার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গোসল করার চেষ্টা করুন।
গোসলের সময় প্রসাধনী পণ্য থেকে সাবধান : শীতকালে স্ক্রাবার বা এক্সফোলিয়েশন করা একেবারেই উচিত নয়। এই সময় ত্বকের কোষগুলো শুষ্ক হয়ে ওঠে। তার ওপর ত্বককে ডিহাইড্রেশন করে তোলার প্রবণতা তৈরি হয়। যতটা সম্ভব হালকা বডি ওয়াশ ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না : শুধু গরমকালে নয়, শীতকালেও সূর্যের ইউভি রশ্মির প্রভাব বেশ ভালোই থাকে। তাতে ত্বকের নানা ক্ষতি হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে পিগমেন্টেশন, ট্যান, টান-টান ভাব ইত্যাদির সমস্যা দেখা যায়। তাই শীতকালে বাড়ির বাইরে বের হলেই এসপিএফ ৩০ ও পিএ+++ সহ সানস্ক্রিন ব্যবহার করুন।
ময়েশ্চারাইজার : শরীরের তুলনায় মুখের ত্বকে কম তেলগ্রন্থি থাকে, তাই ডিহাইড্রেশনের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। ল্যানোলিন, শিয়া বাটার, পেট্রোলিয়াম জেল, হায়ালুরোনিক এসিডযুক্ত ময়েশ্চারাইজারগুলো এই আবহাওয়ায় ব্যবহার করুন।
হ্যান্ড ক্রিম কাছেই রাখুন : প্রতিবার হাত ধোওয়ার পর আর্দ্রতা ফিরে পেতে নন-গ্রিসি হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। জোজোবা অয়েল, শিয়া বাটার ও ডাইমেথিকোন-যুক্ত হ্যান্ড ক্রিম ব্যবহার করলে হাত থাকবে সুন্দর, মসৃণ ও কোমল।
সূত্র : টিভি৯ বাংলা
আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited