শিরোনাম
বিহারী চাকমা, রাঙ্গামাটি : | ০৭:২০ পিএম, ২০২০-০৮-১৮
রাঙ্গামাটিতে করোনা ভাইরাস মোকাবেলায় পিসিআর ল্যাব এর কার্যক্রম শুরু হওয়া একটি অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। একইসঙ্গে তিনি সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য ৫০ বেডের হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু হলে করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর,
সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য সাধন মনি চাকমা, সদস্য থোয়াই চিং মারমা, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য শান্তনা চাকমা, সদস্য অমিত চাকমা রাজু, সদস্য থোয়াইচিং মং, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে হস্তান্তরিত বিভাগের মধ্যে শুধু স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন রাঙ্গামাটিতে সর্বশেষ (১৮ আগস্ট পর্যন্ত) করোনা পজিটিভ আছেন ৭৫৭জন। ইতোমধ্যে ৬৫০জন সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ১০জন। আক্রান্তের হার ২২.৭৬%, সুস্থতার হার ৮৫.৮৬% এবং মৃত্যুর হার ১.৩২%। পিসিআর ল্যাব চালু হবার ফলে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া সহজ হয়েছে। এজন্যে তিনি পিসিআর ল্যাব স্থাপনে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited