বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা সিইউএফএল-মেরিন একাডেমি  সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং,  প্রভাবশালীদের তদবির

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫৩ পিএম, ২০২৫-১১-২৪

আনোয়ারা সিইউএফএল-মেরিন একাডেমি  সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং,  প্রভাবশালীদের তদবির

এস.এম সালাউদ্দীন, আনোয়ারা :
চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজার- সিইউএফএল- মেরিন একাডেমী সড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির টেন্ডার ও কার্যাদেশ  দেওয়া  হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান  তাহের এন্ড ব্রাদার্স এই সড়কের নির্মাণের দায়িত্ব পেয়েছে। ইতোমধ্যে সড়কটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সিইউএফএল কর্তৃপক্ষ। গাছ কাটার টেন্ডারসহ উন্নয়ন কাজের বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ায় এখন সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করতে মাইকিং করা হচ্ছে। সড়ক সম্প্রসারণে বাধা সৃষ্টি করা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন দিনের নোটিশ দিয়ে এলাকাজুড়ে মাইকিং শুরু করেছে সওজ। মাইকিং শুরুর পর থেকেই যারা সিইউএফএলের জায়গায় বহুতল ভবন, দোকান, বিল্ডিং এর সিঁড়ি, ভাড়া ঘর বা দোকানপাট নির্মাণ করেছে তারা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকেই নিজেদের স্থাপনা রক্ষায় বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা এবং সিইউএফএল ও সওজ কর্মকর্তাদের কাছে তদবির শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এব্যাপারে সিইউএফএলের ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম লাভলু জানান, জায়গাটি আনুষ্ঠানিকভাবে সড়ক ও জনপদ বিভাগকে হস্তান্তর করা হয়েছে। তারা কতটুকু জায়গা নেবে বা কোন অংশে কি কাজ করবে এ বিষয়ে আমরা এখনো সম্পূর্ণ অবগত নই। বিষয়টি জানার জন্য আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয়ের দিকনির্দেশনা পেলেই বিস্তারিত জানা যাবে। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সিইউএফএল সড়ককে চার লেনে উন্নীত করার জন্য টেন্ডারসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়া বিকল্প নেই।
স্থানীয়দের মতে, বহু বছর ধরে সিইউএফএলের মালিকানাধীন জায়গায় বিভিন্ন ব্যক্তি প্রভাব খাটিয়ে দোকানপাট, সিঁড়ি, বসতঘরসহ নানা স্থাপনা নির্মাণ করেছেন। এসব স্থাপনা উচ্ছেদ হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। এ কারণে উন্নয়নকাজ যেন থমকে যায় এমন তদবিরে নেমেছেন কথিত ‘বড় লোক’ ও দখলদার চক্র। এলাকাবাসী আশা করছে, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ মহাসড়ক উন্নয়ন প্রকল্প যেন কোনো প্রভাবশালীর তদবিরে ব্যাহত না হয় এবং নিয়ম অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত কাজ শুরু করা হয়। সড়ক জনপথ বিভাগ (সওজ) চট্টগ্রাম  দক্ষিণের নির্বাহী প্রকৌশলী  পিন্টু  চাকমা  বলেন, সিইউএফএল -মেরিন একাডেমি  সড়কটির চার লেনে  উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। প্রাথমিক  পর্যায়ে ৫০ কোটি টাকা  বরাদ্দ  দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের জন্য আবেদন করে বাকী বরাদ্দ ছাড় করা হবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর