শিরোনাম
সংবাদদাতা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : | ০৭:৫১ পিএম, ২০২০-১২-৩১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিয়ম করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে এ মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদেরকে চোখ বলেই আখ্যায়িত করে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করেন। এসময় বক্তব্য রাখেন- সাংবাদিক হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম ডাকুয়া, বিভিন্ন পর্যায়ের সদস্য মিজানুর রহমান, ফাহিম হাসান, আক্তার বানু। এছাড়া, সাংবাদিক মোশাররফ হোসেন, আব্দুল মান্নান, ইমান আলী, কারী আবু জায়েদ খাঁন, শামছুল হক প্রমূখ।
মতবিনিময়কালে ইউএনও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ উপজেলাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এরআগে তিনি গোপালগঞ্জ মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশের স্থানে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবেদ আলীর ছেলে। তার বাবা পুলিশ পরিদর্শক হিসেবে
দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। সে কারণে তিনি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা অর্জন করেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে। ২৯তম বিসিএস ক্যাডার মোহাম্মদ আল-মারুফ সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এরপূর্বে তিনি গোপালগঞ্জে কর্মরত ছিলেন বলে জানান। মতবিনিময় শেষে নবাগত ইউএনও মোহাম্মদ আল-মারুফকে তাঁর কার্যালয়ে সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ছিলেন- সহকারী কমিশনার শাকিল আহমেদ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited