শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৫৭ পিএম, ২০২১-০১-০১
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
শুক্রবার (১ জানুয়ারি) শিল্প প্রতিমন্ত্রী রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক শাখায় নতুন পাঠ্যপুস্তক বিতরণকালে এ আহ্বান জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। এর অংশ হিসেবে বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে।
বই বিতরণকালে কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, গভর্নিং বডির সদস্য এ কে এম দেলোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited