শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২৫-১১-২৫
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন অবহেলিত থাকা আব্দুল করিম চৌধুরী সড়কে অবশেষে প্রাথমিক সংস্কার কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দৌড়ঝাঁপ করার পরই এই কাজের অগ্রগতি দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মালঘর বাজার থেকে চাঁনখালী অংশ পর্যন্ত প্রাথমিক সংস্কার কাজে হাত দেয় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। পরে টেন্ডারের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কার করা হবে বলে জানিয়েছেন সওজ কর্মকর্তারা। এর আগে গত রোববার (২৩ নভেম্বর) দুপুরে দক্ষিণ চট্টগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঙ্গে দেখা করে সড়কটির জরুরি সংস্কারের বিষয়ে আলোচনা করেন জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি দুই উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত সংস্কারের অনুরোধও জানান। মঙ্গলবার দুপুরে প্রাথমিক সংস্কার কাজের উদ্বোধন করেন অধ্যাপক মাহমুদুল হাসান। এসময় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের সঙ্গে গণসংযোগকালে তিনি বলেন, সওজ কর্তৃপক্ষকে জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর দ্রুত সংস্কারের অনুরোধ করেছিলাম। বড় প্রকল্পগুলোও টেন্ডারের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন শিগগিরই আরও সড়কের সংস্কার শুরু হবে। আজকের এই কাজ তারই অংশ। ভবিষ্যতেও স্থায়ীভাবে সংস্কার করা হবে। ইনশাআল্লাহ অতীতের মতো সুখে–দুঃখে আপনাদের পাশে থাকব। দক্ষিণ চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন,
“দুই দিন আগে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী এসেছিলেন। তিনি বেশ কয়েকটি সড়ক দ্রুত সংস্কারের অনুরোধ করেন। আমরা সড়কগুলো পরিদর্শন করছি। আজ প্রাথমিকভাবে আব্দুল করিম চৌধুরী সড়কের কাজ শুরু করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited