শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:০০ পিএম, ২০২৫-১১-২৬
থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে মূল মঞ্চে প্রতিযোগিতা শেষে ১৯ দিন পর দেশে ফিরলেন তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশে ফিরে বললেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না। সেরা ৩০-ই চূড়ান্ত। এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে জয়ের মতো। আমি বাংলাদেশের জন্য রেভ্যুলিউশন এনেছি। দেশের মানুষ অনেক সাপোর্ট করেছে, ভোট দিয়েছে- এজন্য কৃতজ্ঞ। যারা ভবিষ্যতে এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে, তাদের যেকোনো সহায়তা করব।’
প্রতিযোগিতার সময় বিকিনি পরায় দেশে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজড ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইম স্যুট- এই চারটি বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ঠিকভাবে করতে না পারলে সেরা ৩০-তো দূরের কথা, কোনো পজিশনই পাওয়া যাবে না। আমি সেরা ৩০ হয়েছি সুইম স্যুট রাউন্ডের কারণেই। বিকিনি আমি প্রথম পরিনি। এর আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবেই আমার দেশকে ছোট করিনি।’
মিথিলা জানান, দেশে ফেরার আগেই একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’।
মিস ইউনিভার্সের এবারের আসরে প্রথম হয়েছেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। রানারআপ হন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে আরও ছিলেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited