বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা ও কর্ণফুলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪৭ পিএম, ২০২৫-১১-২৬

আনোয়ারা ও কর্ণফুলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি :
জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি ও সেবাসমূহ জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আনোয়ারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এবং কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে পৃথকভাবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আনোয়ারায় আয়োজিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সমরঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে খামারিদের আরও আধুনিক হতে হবে। সরকার এই খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রদর্শনীতে স্থানীয় খামারি, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, মুরগি ও হাঁসের খামার, ছাগল ও গরুর উন্নত জাত প্রদর্শন, ভেটেরিনারি সেবা, পশুখাদ্যের মান উন্নয়ন এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত স্টলগুলো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন, রোগ নির্ণয় পদ্ধতি, প্রাণির পুষ্টি ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেন। অন্যদিকে কর্ণফুলীতে আয়োজিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। তিনি বলেন, প্রাণিসম্পদ উৎপাদনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। যুব সমাজকে এই খাতে আরও সম্পৃক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দেবে। কর্ণফুলী উপজেলার প্রদর্শনীতে বিভিন্ন খামারি, সরকারিভাবে পরিচালিত প্রাণিসম্পদ সেবা কেন্দ্র এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। আধুনিক বাচ্চা ফোটানোর প্রযুক্তি, পশুখাদ্য উৎপাদন, দুগ্ধ ও ডিম উৎপাদন ব্যবস্থাপনা, জৈব নিরাপত্তা ও রোগ প্রতিরোধ পদ্ধতি তুলে ধরা হয়। উভয় উপজেলার প্রাণিসম্পদ বিভাগ জানায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য হলো প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা জনগণের সামনে তুলে ধরা, নতুন প্রযুক্তি পরিচিত করানো, নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়ন করা। দিনব্যাপী এ প্রদর্শনীতে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা, প্রদর্শনী, খামারিদের সঙ্গে মতবিনিময় ও ভেটেরিনারি সেবার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর