বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৪৪ এএম, ২০২৫-১১-২৮

নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

নোবিপ্রবি প্রতিনিধি, সাদুল্লাহ :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘ইম্প্যাক্টফুল রিসার্চ, গ্লোবাল র‌্যাঙ্কিং ফর ইউনিভার্সিটি এন্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রশিক্ষণে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

 

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও রিসার্চ ইনস্টিটিউশনের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। রিসার্চের ক্ষেত্রে কমার্শিয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস তৈরী হয়। এছাড়াও সরকারি ফান্ডের রিসার্চগুলোতে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদান রাখার সুযোগ রয়েছে। বর্তমানে গবেষণায় নোবিপ্রবি ভালো করছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

 

তিনি আরো বলেন, আপনাদের রিসার্চ যেনো সরকারের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। রিসার্চকে ল্যাব পর্যায় থেকে মার্কেট পর্যায়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, রিসার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাথডোলজি। আপনাদের রিসার্চগুলো উচ্চমান সম্পন্ন জার্নালে প্রকাশ করুন।

 

অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিবকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, র‌্যাঙ্কিং নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি। রিসার্চকে আমরা কিভাবে আরও ইম্প্যাক্টফুল করতে পারি এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি ধরণের সহযোগিতা পেতে পারি তা নিয়ে কাজ করতে হবে। দেশ এবং বিশ্বের কল্যাণে আমাদের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে হবে। রিসার্চ এবং র‌্যাঙ্কিং উভয় ক্ষেত্রেই সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রিসোর্স পারসন হিসেবে ছিলেন নোবিপ্রবি সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী ও ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। প্রশিক্ষণে কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর