শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৩৪ পিএম, ২০২৫-১১-২৮
কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের সাগরপাড়ে মো. হোসেন শরীফ (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোডের পশ্চিমে সমুদ্র সৈকতে অজ্ঞাত মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় নিয়ে আসেন। পরে, মরদেহের গায়ে পরনে পোশাকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে শনাক্ত করে এবং স্বজনদের খরব দেয়া হয়েছে। মরদেহটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ওয়ালাপালং ডেইল পাড়ার বদিউল আলমের পুত্র মো. হোসেন শরীফ বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আরমান হোসেন। তিনি জানান, মো. হোসেন শরীফের ঠিকানা অনুযায়ী খবর দেয়া হয়েছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited