বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যে ভবন বদলে দেবে নোবিপ্রবির চিত্র

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩৭ পিএম, ২০২৫-১১-২৯

যে ভবন বদলে দেবে নোবিপ্রবির চিত্র

নোবিপ্রবি প্রতিনিধি, সি এন এম সাদুল্লাহ :
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেমন গড়ে তোলে মহাদেশ, তেমনই অসংখ্য ছোট ছোট স্বপ্ন আর পরিশ্রমের সমন্বয়ে নোয়াখালীর বুকে গড়ে উঠেছে ১০১ একরের এক জ্ঞান,গবেষণার বাগান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। চারপাশে সবুজের ছায়া, বাতাসে সমুদ্রঘেঁষা লবণাক্ত সুবাস। এই প্রাণচঞ্চল ক্যাম্পাসের স্বপ্নযাত্রায় দীর্ঘদিন ধরে একটি ব্যথার জায়গা একাডেমিক ভবন-৩।
এক বিশাল কাঠামো দাঁড়িয়ে আছে বছরের পর বছর,যেন অসমাপ্ত কোনো কবিতা অর্ধেক লেখা, অর্ধেক থেমে যাওয়া। সাত বছরেরও বেশি সময় ধরে ভবনটির রুক্ষ দেয়ালগুলো নীরবে সাক্ষী হয়ে আছে অপূর্ণ প্রতিশ্রুতির।প্রতিদিনই যেন ছাত্রছাত্রীদের কৌতূহলী চোখের সামনে চুপচাপ বলে,“একদিন আমি সম্পূর্ণ হবো।”
এই ভবন শুধু ইট কিংবা সিমেন্টের স্তূপ নয়, এটি নোবিপ্রবির ভবিষ্যৎ, সমৃদ্ধ অবকাঠামোর প্রত্যাশা এবং নতুন পরিচয়ের প্রতীক। ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকা ভবনটি যেন মাঝপথে থেমে গেছে যেন শেষ লাইনহীন কোনো কবিতা, যার পূর্ণতার অপেক্ষা এখনো দীর্ঘ।
সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এর সর্বশেষ ফলাফলে প্রথমবারের মতো নোবিপ্রবি বিশ্বের র‍্যাংকিং তালিকায় জায়গা পায় এবং দেশীয় তালিকায় ১২তম অবস্থানে উঠে আসে। একই সঙ্গে বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট ওয়াইজ র‍্যাংকিংয়ে নোবিপ্রবি দেশজুড়ে ৭ম স্থানে অবস্থান করে। এছাড়াও ২০২৬ সালের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং এও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য ধরে রাখে,যেখানে বাংলাদেশে ৭ম স্থান অর্জন করে।ভবনটির নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাও আরও পূর্ণতা লাভ করবে।
এই বিশাল একাডেমিক ভবনটি একবার পূর্ণতা পেলে নোবিপ্রবির দৃশ্যপট বদলে যাবে আমূল। ক্যাম্পাসজুড়ে যোগ হবে এক নতুন প্রাণচাঞ্চল্য, আর একাডেমিক পরিবেশে আসবে বহুল প্রত্যাশিত গতি,কাটবে দীর্ঘদিনের ক্লাসরুম সংকট। সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যাবে গবেষণার ক্ষেত্রে যেখানে নতুন নতুন ল্যাব চালু হবে, উন্নত যন্ত্রপাতির আলোয় উজ্জ্বল হবে গবেষণাগারগুলো। আধুনিক প্রযুক্তি, এবং আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধার স্পর্শে নোবিপ্রবি প্রবেশ করবে গবেষণার এক নতুন দিগন্তে।
গবেষণায় এই অগ্রযাত্রা বিশ্ববিদ্যালয়টিকে শুধু দেশের ভেতরেই নয়, বিশ্ব র‍্যাংকিংয়েও দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে। শিক্ষকদের জন্যও এই ভবন খুলে দেবে নতুন সৃষ্টিশীলতার জানালা। আধুনিক রিসার্চ স্পেস, মিটিং রুম, একাডেমিক আলোচনার উপযোগী শান্ত পরিবেশ সব মিলিয়ে গবেষণার মান ও শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন হবে আরও সুস্পষ্ট। 
এই ভবনটি হয়ে উঠবে নোবিপ্রবির জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। 
আজ যে ভবনটি নিথর দাঁড়িয়ে আছে, একদিন সেটিই হয়ে উঠতে পারে নোবিপ্রবির আধুনিক পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতীক,গবেষণানির্ভর এক অগ্রসর ভবিষ্যতের প্রবেশদ্বার।
বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন,"সত্যি বলতে, একাডেমিক ভবন-৩ এর দীর্ঘ সময় ধরে নির্মাণ বন্ধ থাকায় আমাদের অনেক সমস্যা হয়েছে। অনেক ক্লাসরুম কমে যাওয়ায় কখনও কখনও ক্লাস প্যানেলের বাইরে বসতে হয়েছে। নতুন ভবন হলে শুধু ক্লাসরুমের অভাব দূর হবে না, গবেষণার সুযোগও অনেক বেড়ে যাবে। আমরা নতুন ল্যাব, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আরও কার্যকরভাবে পড়াশোনা করতে পারব।"
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, "এই ভবনটির জন্য আমরা অনেক দিন অপেক্ষা করছি। বর্তমানে আমাদের ল্যাবগুলো অনেক পুরনো এবং সীমিত; কাজ করার জায়গা কম। নতুন ভবন হলে আমরা ভালোভাবে প্রজেক্ট, গবেষণা ও গ্রুপ ওয়ার্ক করতে পারব। এছাড়া, শান্ত ও আধুনিক পরিবেশ শিক্ষার গুণগত মান বাড়াবে। এটি আমাদের ক্যাম্পাসের জন্য সত্যিই বড় পরিবর্তন হবে।"
অবশেষে সেই অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে।সর্বশেষ তথ্যমতে 
সাম্প্রতিক প্রি-একনেক বৈঠকে একাডেমিক ভবন-৩সহ আরও কয়েকটি প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার অনুমোদন প্রদান করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক বৈঠকের অপেক্ষায়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর