শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩৩ পিএম, ২০২৫-১২-০১
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর ব্যুরো :
যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, সরকারের সঙ্গে নাগরিকদের সেতুবন্ধন করে সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, যশোর ইতিহাস ও ঐতিহ্যের জেলার আগের মতো ভবিষ্যতেও যশোর সবক্ষেত্রে অগ্রণী ভূমিকা ধরে রাখবে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
রোববার ৩০ নভেম্বর বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন খাতের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে আলোচনা করেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ও গবেষক বেনজির খানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। এ ছাড়া বক্তব্য দেন সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস.এম. ফরহাদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, মো.আইউব, জাহিদ আহমেদ লিটন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাজ্জাদ গনি খান রিমন, সাইফুর রহমান সাইফ, মনিরুল ইসলাম, আব্দুল কাদের, কাজী আশরাফুল আজাদ ও জাহিদ হাসান।
বক্তারা যশোরের যানজট, ফুটপাথ দখল, ভবদহের জলাবদ্ধতা, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ তুলে ধরে মতামত দেন।
সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাংবাদিকদের দেওয়া সব মতামত নোট করার কথা উল্লেখ করে বলেন, “এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আশা করতে পারবেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited