শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:০৬ পিএম, ২০২৫-১২-০৪
যশোর ব্যুরো :
নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে ‘পুষ্টি কথা’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে কেশবপুরের ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৬শ’ শিক্ষার্থী, স্থানীয় নারী-পুরুষ, দুগ্ধ খামারি ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে কর্মসূচির সূচনা হয়।
বক্তারা বলেন, নিরাপদ দুধ পেতে উৎপাদন পর্যায় থেকেই সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা জরুরি। স্বাস্থ্যসম্মত খামার পরিচালনা, গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দোহনের পর সঠিক সংরক্ষণ ও সংগ্রহ কেন্দ্রে মান পরীক্ষা এসবই দুধের গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. গোলাম হায়দার, কেশবপুর ইউএনও রেকসোনা খাতুন, আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, প্রাণ ডেইরির সিওও মাকসুদুর রহমান, এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কর্মকর্তা মুজিবল হক।
কর্মসূচিটি পরিচালিত হচ্ছে গ্রিন ডেইরি প্রকল্পের উদ্যোগে, যা ড্যানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের সহায়তায় বাস্তবায়িত। প্রকল্পটির লক্ষ্য—দুগ্ধ খাতকে নিরাপদ, টেকসই ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করা, ১০ হাজার খামারির আয় বৃদ্ধি, পরিবেশবান্ধব খামার পদ্ধতি প্রচলন ও গ্রিনহাউস গ্যাস ৩০ শতাংশ হ্রাস। পুষ্টি কথা আয়োজনে শিশু-বান্ধব সেশন ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিরাপদ দুধ সংরক্ষণ, জীবাণুমুক্ত রাখার উপায় এবং পুষ্টি বিষয়ে জ্ঞান অর্জন করেন। এতে খামার থেকে ভোক্তা পর্যন্ত দুধের মান বজায় রাখার নানা পরামর্শ দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited