বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আবারও অস্থির পেঁয়াজের বাজার, দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০১ পিএম, ২০২৫-১২-০৫

আবারও অস্থির পেঁয়াজের বাজার, দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

হঠাৎ করেই পেঁয়াজের বাজারে লেগেছে দামের তীব্র প্রতিযোগিতা। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।
শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩৮ থেকে ১৪৫ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় ১৬০ টাকা কেজিতে।
শুক্রবার ঢাকার রায়ের বাজার সাদেক খান কৃষি বাজারের পেঁয়াজের আড়ত এবং ধানমন্ডি ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটসহ কয়েকটি খুচরা ও পাইকারি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
রায়ের বাজার সাদেক খান কৃষি বাজারের আড়তদার রফিক মিয়া জানান, ‘আজকে দেশি পেঁয়াজ ছোটটা ১৩৮ টাকা কেজি আর বড়টা ১৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। দুই দিন ধরে পেঁয়াজের দাম অনেক বেশি।’
তিনি আরও জানান, গত বুধবারও একই পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা দরে বিক্রি হতো।
একই বাজারের আরেক আড়তদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজকের তুলনায় আগামীকাল আরও বেশি দামে বিক্রি হবে। আমরা যেখান থেকে পেঁয়াজ ক্রয় করি সেখানে (পাইকারি হাটে) ৫৮০০ থেকে ৬০০০ টাকা মণ বিক্রি হচ্ছে।’
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই পুরোনো পেঁয়াজের দাম এমন চড়া হয়েছে। তাদের মতে, পাইকারি দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা গেলে দাম কিছুটা কমবে। আড়তদাররা জানান, ভারত ইতোমধ্যে আমদানি করার জন্য বন্দরগুলোতে পেঁয়াজ এনে রেখেছে, শুধু আমদানির অনুমতি দিলেই দাম কমে যাবে।
মােহাম্মদপুর টাউন হল মার্কেটের পেঁয়াজ বিক্রেতা আমজাদ হোসেন বলেন, ‘নতুন পেঁয়াজ এখনও বাজারে আসেনি। দেশি পেঁয়াজ যেটা আসছে, সেটার মানও খুব বেশি ভালো না। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে গত দু-তিন দিন ধরেই দাম বাড়ছে। এই দাম নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত কমবে না।’
রাজধানীর বিভিন্ন পেঁয়াজের খুচরা ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। খুচরা ক্রেতা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে যে পেঁয়াজ কিনেছিলাম ১১৫ টাকা দিয়ে, আজকে কিনছি ১৫৫ টাকা। সরকারের এদিকে নজর দেওয়া দরকার। ভারতের পেঁয়াজ আমদানি করলে আমাদের পেঁয়াজের দাম কমে যাবে।’
জানা গেছে, সাময়িক এই অস্থিরতা ঠেকানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় ৫০০ টন পেঁয়াজ আমদানি করতে চেয়েছিল, কিন্তু কৃষি মন্ত্রণালয় তাতে বিরোধিতা করে। কৃষি মন্ত্রণালয়ের যুক্তি ছিল, নভেম্বরের মাঝামাঝিতেই নতুন উৎপাদিত দেশি পেঁয়াজ বাজারে আসবে। কিন্তু প্রক্ষেপণের প্রায় মাসখানেক সময় পেরিয়ে গেলেও বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই। এ কারণে বাজারে আবার অস্থিরতা শুরু হয়েছে।
এ দিকে, বাজারে পাতাসহ নতুন পেঁয়াজ অল্প পরিমাণে আসতে শুরু করেছে, যা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চড়েছে পুরোনো দেশি পেঁয়াজের দাম, যা ক্রেতাকে কিনতে হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর