শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:০৯ পিএম, ২০২৫-১২-০৬
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঠানো হয়েছে পাঁচলাইশ মডেল থানায়। সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে দেওয়া হয়েছে বন্দর থানা।
বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায় এবং পাঁচলাইশ থানার মোহাম্মদ সোলাইমানকে পাঠানো হয়েছে বাকলিয়া থানায়।
চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে বায়েজিদ বোস্তামী থানায়। খুলশী থানার ওসি শাহীনুর আলম যাচ্ছেন কর্ণফুলী থানায়।
ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায় এবং হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়।
আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে দেওয়া হয়েছে সদরঘাট থানা। পাহাড়তলী থানার ওসি মো. জামির হোসেন জিয়া যাচ্ছেন ডবলমুরিং থানায়।
কর্ণফুলী থানার মো. জাহেদুল ইসলামকে পাঠানো হয়েছে খুলশী থানায় এবং বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ যাচ্ছেন পতেঙ্গা থানায়।
চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে সিটিএসবিতে (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ।
এই রদবদলে ইপিজেড থানায় নতুন ওসি হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘নির্দেশনাটি সঠিক। প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং শহরের নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।’
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited