বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ৩টা দল আজ এখানে হাত মিলিয়েছি : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৬ পিএম, ২০২৫-১২-০৭

নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ৩টা দল আজ এখানে হাত মিলিয়েছি : মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য তিনটা দল আজ এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে তিন দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আজ আমরা আসলে একটা নতুন যাত্রার ঘোষণা করার জন্য এখানে এসেছি। এটা এমন না যে, আমরা সবকিছু গুছিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বরং বলতে পারেন যে, আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজ আপনাদের সামনে আমরা ঘোষণা করছি।
মঞ্জু বলেন, আমরা একটা প্রয়াস নিয়েছিলাম, গণঅভ্যুত্থান যেটা হাজারো প্রাণের বিনিময়ে শত সহস্র অগণিত মানুষের রক্তের বিনিময়ে হয়েছে, যে গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত হয়েছে, সেই অভিপ্রায় জাগ্রত রাখা, সেই অঙ্গীকারে আবদ্ধ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনার স্বপ্ন, চিন্তা আমরা যারা দেখছি, আমাদের ইচ্ছা জাগ্রত হয়েছে। অনেকেই আমাদেরকে আবেদন জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, সেরকম একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখার জন্য আমরা যাতে একতাবদ্ধ হই। একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিকভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম, আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা, আশা এগুলো ভঙ্গ হয়েছে।
তিনি বলেন, তরুণদের কাছে, নতুনদের কাছে, আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি। কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি। আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, পুরাতন রাজনীতির ব্যাপারে এ দেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। পুরোনো রাজনীতির যেই কালিমা একে অপরের বিষোদগার, একে অপরের পোস্টার ছেঁড়া, একে অপরের মিছিলে হামলা করা, বাধা দেওয়া, গুম, খুন বা সন্ত্রাস, নৈরাজ্য– এগুলো থেকে উঠে আসার উপায় কী? আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি, আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না, উৎসাহ পাই না। এটা সত্য যে আমাদেরও ভুল আছে।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমাদেরও ভুল, ত্রুটি আছে এবং আমরাও অনেকে ভুল করেছি। আমরা ভুল-ত্রুটি সবকিছু শুধরে নতুন করে চলতে চাই। এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, তারা যাতে একমত হতে পারি, এক হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছি, এটা আমরা বলব না। তবে আমরা যাত্রা শুরু করছি।
এসময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর