বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আদালতের নির্দেশ: তড়িঘড়ি করে বাবাকে ছেলের দাফন, আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০৬ পিএম, ২০২৫-১২-০৮

আদালতের নির্দেশ: তড়িঘড়ি করে বাবাকে ছেলের দাফন, আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন

প্রতিনিধি যশোর
যশোরের মনিরামপুরের নেহালপুর গ্রামের মজিদ দফাদার নামের এক বৃদ্ধের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর আড়াই মাস পর গতকাল রোববার (৭ ডিসেম্বর) সকালে ৬৫ বছর বয়সী ও ই বৃদ্ধের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের উপস্থিতিতে লাশ কবর থেকে তোলা হয়। মজিদ দফাদার নেহালপুর গ্রামের মৃত মোল্যা দফাদারের ছেলে।
জানা গেছে, জমি নিয়ে মৃত মজিদ দফাদারের সাথে তার ছেলে সোহরাব দফাদারের বিরোধ চলে আসছিল। নিজের নামে জমি লিখে নিতে মজিদ দফাদারকে চাপ প্রয়োগ করেন তিনি। এতে রাজি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মারপিট করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন ছেলে সোহরাব দফাদার। একপর্যায় পিতার মৃত্যু হলে তড়িঘড়ি করে পরদিন ভোরে তার মরদেহ দাফন করা হয়। এতে স্থানীয়সহ স্বজনদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে সোহরাবের ভগ্নিপতি পার্শ্ববর্তী খাকুন্দি গ্রামের সাত্তার মোল্যা ২৯ সেপ্টেম্বর হত্যার অভিযোগে সোহরাবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
গত ১১ নভেম্বর মনিরামপুর থানায় মামলাটি রেকর্ড হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।
মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম জানান, গত ৫ নভেম্বর অভিযুক্ত সোহরাবকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর