বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতা, তারপরও হত্যা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪২ পিএম, ২০২৫-১২-০৯

তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতা, তারপরও হত্যা

রাজধানীর লালবাগ শহীদনগরে তর্ক-ঝগড়া-হাতাহাতি-সমঝোতার পরও মোহাম্মদ হোসেন (২৫) নামে এক কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 
জানা গেছে, লোহার পাইপ চাওয়া নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদনগর ২ নম্বর গলিতে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনাটি লালবাগ থানাকে জানানো হয়েছে। 
ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসকরা। 
নিহতের বোন সুরাইয়া আক্তার জানান, মোহাম্মদ হোসেন শহীদনগর ২ নম্বর গলিতেই বসবাস করতেন। পাশেই একটি গহনা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। 
ঘটনার পর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু মো. আব্দুল রাকিব। তিনি জানান, সোমবার রাতে ২ নম্বর গলি দিয়ে হোসেন ও তার আরেক বন্ধু নীরব যাচ্ছিলেন। নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। আবির (২৮) নামে এক স্থানীয় যুবক তখন সেই পাইপটি চান। কিন্তু না দিলে নীরবকে তিনি চড়-থাপ্পড় দেন। এ ঘটনার প্রতিবাদ করে আবিরকে চড় দেন হোসেন। 
রাতে ঘটনাটির মীমাংসা করে দেন স্থানীয় কয়েকজন বড় ভাই। মঙ্গলবার দুপুরে কারখানায় কাজ শেষ করে বাসায় খাবার খেতে আসছিলেন হোসেন। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা আবির ধারালো ছুরি দিয়ে তার পেটে ৫-৬ বার আঘাত করেন। আশপাশে থাকা লোকজন তাকে সেই সময় আটকে ফেলেন। 
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে। 

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর