বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়াএমপি জাফর এর সহযোগিতায়  ডাব্লিউ এফপির  অর্থায়নে  তৃতীয় বারের মত খাদ্য সহায়তা প্রদান

মোহাম্মদ ওমর আলী, চকরিয়া :    |    ০৬:১৮ পিএম, ২০২০-০৮-১৯

চকরিয়াএমপি জাফর এর সহযোগিতায়  ডাব্লিউ এফপির  অর্থায়নে  তৃতীয় বারের মত খাদ্য সহায়তা প্রদান

কক্সবাজারের চকরিয়ায় বিশ্বখাদ্য কর্মসূচী ( ডাব্লিউএফপি )র অর্থায়নে খাদ্য সহায়তার অংশ হিসাবে বেসরকারী সংস্থা এসএআরপিভি কর্তৃক দেওয়া তৃতীয় দফায় বুধবার দুপুরে তালিকাভুক্ত ২ হাজার ৫ শত ৬০ জন উপকারভোগীর মাঝে চকরিয়া উপজেলার হারবাং. বরইতলী ও ডুলাহাজারা ইউনিয়নে জনপ্রতি ১ বস্তা(৩০ কেজি) করে চাউল বিতরণ করা হয়েছে।
১৭ আগষ্ট থেকে এই তৃতীয় দফার খাদ্য সহায়তা বিতরণ শুরু করা হয়েছে। চকরিয়া উপজেলায় ১৮ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৬ হাজার ৫শত উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলবে। চকরিয়ায় বিতরণ শেষ হয়ে গেলে পেকুয়ায়ও এই মাসে ৫ হাজার ৫শত উপকারভোগীদের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করা হবে।
কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া)’র এমপি জাফর আলম বিএ(অনার্স)এমএ’র সার্বিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডাবিø¬উএফপি অর্থায়নে স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্থানীয় সরকারকে সম্পৃক্ত করে সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্টুভাবে এ কর্মসূচীটি বাস্তবায়ন করছে চকরিয়ার বেসরকারী সংস্থা এসএআরপিভি (সোসাল এ্যাসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল)।
চকরিয়ায় ১৬হাজার ৫শত উপকারভোগী পরিবারের মাঝে এই খাদ্য সহায়তার অংশ হিসাবে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। বুধবার চকরিয়া উপজেলার হারবাং. বরইতলী ও ডুলাহাজারা ইউনিয়নে এ চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন এসএআরপিভি’র চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত, হারবাংয়ের ইউপি চেয়ারম্যান মিনারুল ইসলাম মিনার, বরইতলী ইউপি জালাল আহমদ সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, এসএআরপিভি’র ত্রাণ সমন্বয়ক ইয়াসমিন সোলতানা, এসএআরপিভি’র আক্তার কামাল মিরাজ, এসএআরপিভি’র ডা. আবদুল মালেক, জিয়াউর রহিম, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত জুন মাসে চকরিয়ায় ১৬ হাজার ৫শত পরিবারের মাঝে প্রথম দফায় দেওয়া হয়েছে পরিবার প্রতি ৩০ কেজি করে ভাল মানের চাল ও ৫ কেজি হাই এনার্জি বিস্কুট। ওই একই সময়ে পেকুয়ায় ৭ ইউনিয়নে ৫ হাজার ৫শত পরিবারের মাঝে দেওয়া হয়েছে ৩০ কে.জি করে ভাল মানের চাল। গত জুলাই মাসে চকরিয়া ও পেকুয়ায় এই একই পরিমান উপকারভোগীর মাঝে নগদ ৪ হাজার ৫শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসএআরপিভি’র চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত জানান; এ কর্মসুচীর আওতায় করোনা সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় নিন্ম আয়ের চকরিয়া উপজেলার ১৬ হাজার ৫শত পরিবারকে এ খাদ্য সহায়তার অংশ হিসাবে জুন ও জুলাই মাসে দুই দফায় যথাক্রমে ৩০ কেজি করে চাল, ৫ কেজি করে হাই এনার্জি বিস্কুট. ৪ হাজার ৫ শত টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ওই একই সময়ে পেকুয়ায় ৭ ইউনিয়নে ৫ হাজার ৫শত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ৪ হাজার ৫শত টাকা বিতরণ করা হয়েছে।
আগষ্ট মাসে চকরিয়া ও পেকুয়ায় ২২ হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের(চলমান) মাধ্যমে বিশ্বখাদ্য কর্মসূচী (ডাব্লিউএফপি)অর্থায়নে খাদ্য সহায়তার কার্যক্রম কর্মসূচী শেষ হয়ে যাচ্ছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর