বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নদীকে বিল দেখিয়ে ইজারা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:২৩ পিএম, ২০২৫-১২-১০

নদীকে বিল দেখিয়ে ইজারা

নদীকে মাছ চাষের জন্য ইজারা দেওয়ার কোনো আইন নেই। হয়তো কোনো প্রভাবশালীর চাপে ইজারা শুরু হয়েছিল, পরে তা চালু আছে।   -জাহাঙ্গীর সেলিম, সদস্য, জামালপুর নদী রক্ষা কমিটি
জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত মাদারদহ নদীকে বিল দেখিয়ে দীর্ঘ বছর ধরে মাছ চাষের জন্য ইজারা দিয়ে আসছে জেলা প্রশাসন। নদীটিতে যমুনার পানি প্রবাহমান থাকলেও নদীতে আড়াআড়ি বাঁশ ও জাল বসিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করা হয়।
এতে নদীতে মাছ ধরতে পারত না স্থানীয়রা। নদীতে নামলেই দেওয়া হয় মামলা।
জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর জেলার ১৮টি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির তালিকায় মাদারদহ নদীকে মাদারদহ সাবারিয়া বিল হিসেবে উল্লেখ করা হয়।
নথিতে নদীর আয়তন দেখানো হয়েছে হরিপুর, বানিয়াবাড়ী, তেঘরিয়া ও পয়লা মৌজায় মোট ১১৮.৮৪ একর। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিবছরের ইজারামূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৮৭৫ টাকা।
অনুসন্ধানে জানা যায়, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে পয়লা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে মাদারদহ নদীকে বহু বছর ধরেই বিল হিসেবে উল্লেখ করে ইজারা দেওয়া হচ্ছে। ১৯৮৬ সালে নদীকে বিল দেখিয়ে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
ওই সময় নদীটি দুই হাজার ১৫০ টাকায় ইজারা হয়। সর্বশেষ ইজারামূল্য ছিল এক লাখ ৮৫ হাজার টাকা। তবে গত ৩০ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার কেউ ইজারা নিতে আগ্রহ দেখায়নি।
স্থানীয় সূত্র জানা‌য়, ইসলামপুর উপজেলার চিনডলি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকার যমুনা নদী থেকে একটি শাখা নদী বের হয়ে পচাবহলা, সাদিপাটি হয়ে চিনিতোলা গ্রাম পর্যন্ত আলাই নদী নামে পরিচিত। একই নদী চিনিতোলার পর হরিপুর হয়ে পয়লা পর্যন্ত মাদারদহ নামে চলে এসেছে।
এরপর নদীটি রুকনাইপাড়ার পর থেকে কাটাখালী নামে পরিচিত হয়ে বন্দরৌহা, আদ্রা, দাঁতভাঙা ও বেলতৈল হয়ে সরিষাবাড়ী উপজেলার মধ্য দিয়ে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে গিয়ে আবার যমুনায় মিলিত হয়েছে।
এদিকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তারের স্বাক্ষরিত নদ-নদীর তালিকায়ও মাদারদহ নদীর নাম রয়েছে। সেখানে উৎসমুখ দেখানো হয়েছে তেঘরিয়া এবং পতিতমুখ পয়লা এলাকা। নদীর দৈর্ঘ্য উল্লেখ করা হয়েছে দুই কিলোমিটার।
সরেজমিনে দেখা গেছে, নদীর কোথাও পানি কম, কোথাও বেশি, তবে এখনো পানির প্রবাহ রয়েছে। অনেক জায়গায় বালুচর জেগে উঠেছে। হরিপুর থেকে এঁকেবেঁকে নদীটি পয়লার দিকে চলে গেছে।
হরিপুর এলাকার বৃদ্ধ আব্দুল আজিজ বলেন, ‘মাদারদহ বহু পুরনো একটি নদী। আমাদের জন্মের আগেও ছিল। এর উৎপত্তি যমুনা, শেষও যমুনায়। মাঝপথে জায়গাভেদে এর নাম পরিবর্তন হয়েছে। কয়েক দশক ধরে কিভাবে নদী ইজারা হচ্ছে, তা আমাদের জানা নেই।’
পয়লা এলাকার কৃষক শাজাহান বলেন, ‘এটা নদী-বাপ-দাদার আমল থেকেই নদী। নদীকে বিল দেখিয়ে ইজারা দেওয়া হচ্ছে। কাউকে নদীতে নামতে দেয় না।’
স্থানীয় সাইফুল বলেন, ‘নদীতে ইজারাদাররা কাউকে নামতে দেয় না। নামলেই মামলা দেয়। এখনো নদীতে পানি আছে। মাঝখানে জাল ও বাঁশের বাঁধ দিয়ে মাছ চাষ করে।’
জামালপুর নদী রক্ষা কমিটির সদস্য ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘নদীকে মাছ চাষের জন্য ইজারা দেওয়ার কোনো ক্ষমতা বা আইন নেই। হয়তো কোনো সময় কোনো প্রভাবশালীর চাপে ইজারা শুরু হয়েছিল, পরে তা চালু আছে। কিভাবে ইজারা হচ্ছে এটা জানা নেই।’
জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান ফোনে বলেন, ‘মাদারদহ নদী ইজারা হয় কি না সে সম্পর্কে আমার জানা নেই।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার বলেন, ‘বছরের পর বছর ধরে যেভাবে ইজারা হচ্ছে, সেটাই চলমান। মাদারদহ সায়রাতভুক্ত। মাদারদহ এইটা নদী নাকি বিল পানি উন্নয়ন বোর্ড বলতে পারবে। যদি নদী হয় তাহলে সায়রাতভুক্ত বাতিল হবে।’

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর