বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ডায়াবেটিস রোগীর নিরাপদ ভ্রমণের জন্য যা জানা দরকার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫০ পিএম, ২০২৫-১২-১৫

ডায়াবেটিস রোগীর নিরাপদ ভ্রমণের জন্য যা জানা দরকার

শীতকাল মানেই বছর শেষে একটু ঘোরাঘুরির মৌসুম। ভ্রমণ মানেই মানসিক স্বস্তি, পরিবার বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক জোরদার করার সুযোগ। কিন্তু ডায়াবেটিস থাকলে অনেকের মনেই প্রশ্ন আসে — প্রতিদিনের নিয়মকানুনের বাইরে ভ্রমণটা নিরাপদ হবে তো?
বাস, ট্রেন বা প্লেনে দীর্ঘ সময়, খাবারের অনিয়ম, ঘুমের ঘাটতি — সব মিলিয়ে রক্তে শর্করা ওঠানামার ঝুঁকি থাকে। তবে কিছু বিষয় আগে থেকেই মাথায় রাখলে ডায়াবেটিস নিয়েও নিশ্চিন্তে ভ্রমণ করা সম্ভব।
অনেকেই ভ্রমণের সময় ওষুধ নিতে ভুলে যান, খাবারের সময় এলোমেলো হয়ে যায় বা হঠাৎ দুর্বলতা অনুভব করেন। এমন সময় ছোট ভুলই বড় সমস্যার কারণ হতে পারে। তাই ভ্রমণের আগে সামান্য পরিকল্পনাই পারে পুরো যাত্রাকে নিরাপদ রাখতে। সচেতনভাবে ভ্রমণ করলে মানসিক চাপ কমে, যা ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সহায়ক।
ডায়াবেটিস রোগীর নিরাপদ ভ্রমণের জন্য যা জানা দরকার
ভ্রমণে যেসব বিষয় খেয়াল রাখবেন
১. ওষুধ ও ইনসুলিন আগেভাগে প্রস্তুত রাখুন
প্রয়োজনের তুলনায় ২–৩ দিনের অতিরিক্ত ওষুধ সঙ্গে রাখুন। ইনসুলিন ব্যবহার করলে তা কখনোই লাগেজে নয়, হাতব্যাগে রাখুন।
২. খাবারের সময় একেবারে এলোমেলো করবেন না
ভ্রমণের সময় খাবারের সময় পিছিয়ে গেলেও দীর্ঘ সময় না খেয়ে থাকা ঠিক নয়। সঙ্গে বিস্কুট, বাদাম বা চিড়া রাখতে পারেন।
৩. পানি পান অবহেলা করবেন না
ভ্রমণে ডিহাইড্রেশন হলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। নিয়মিত পানি পান করুন, সফট ড্রিংক এড়িয়ে চলুন।
৪. রক্তে শর্করা মাপার যন্ত্র সঙ্গে রাখুন
দীর্ঘ ভ্রমণে দিনে অন্তত একবার ব্লাড সুগার পরীক্ষা করা নিরাপদ। হঠাৎ অসুস্থ লাগলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করুন।
৫. হাঁটাচলা ও বিশ্রামের ভারসাম্য রাখুন
দীর্ঘ সময় বসে থাকলে সুযোগ পেলে একটু হাঁটুন। আবার অতিরিক্ত হাঁটাচলাও একসঙ্গে করবেন না।
ডায়াবেটিস রোগীর নিরাপদ ভ্রমণের জন্য যা জানা দরকার
৬. জুতা ও পায়ের যত্ন নিন
আরামদায়ক জুতা পরুন। পায়ে কাটা-ছেঁড়া হলে অবহেলা করবেন না, কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষত শুকাতে সময় লাগে।
৭. ভ্রমণসঙ্গীদের জানিয়ে রাখুন
যাদের সঙ্গে ভ্রমণ করছেন, তাদের ডায়াবেটিস সম্পর্কে জানিয়ে রাখুন। জরুরি পরিস্থিতিতে এটি খুব কাজে আসে।
ভ্রমণ মানেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভেঙে পড়বে—এই ধারণা ভুল। বরং সচেতনতা আর সামান্য পরিকল্পনাই পারে ভ্রমণকে নিরাপদ ও উপভোগ্য করে তুলতে।

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর