বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মহাবিপ্লবী শহীদ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনা শহরে বিক্ষোভ মিছিল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০৩ পিএম, ২০২৫-১২-২০

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মহাবিপ্লবী শহীদ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনা শহরে বিক্ষোভ মিছিল

রোকন বিশ্বাস-পাবনা :
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মহাবিপ্লবী নেতা ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০শে ডিসেম্বর গত শুক্রবার জুমার নামাজের পরপরই পাবনার এডওয়ার্ড কলেজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। হাদি হত্যার বিচার চাই” শিরোনামের ব্যানারের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রস্থলে গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জুলাই যোদ্ধা ইউসুফ আরফান বিপ্লব, বরকতউল্লাহ ফাহাদ, শাওন হোসাইন, সুমাইয়া হাসান পুষ্পীতা, সাদিয়া কুদ্দুসসহ এডওয়ার্ড কলেজের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের সাধারণ মানুষও অংশ গ্রহণ করেন। স্লোগানে মুখর পুরো শহর বিক্ষোভকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে “শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই” , “ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক”,“মহাবিপ্লবী নেতার রক্ত বৃথা যেতে দেব না” এমন নানা স্লোগানে পুরো শহর প্রকম্পিত করে তোলে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের একজন আপসহীন ও সাহসী সংগ্রামী নেতা। তিনি আজীবন শোষণ বঞ্চনা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে বিপ্লবী নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। বক্তারা অবিলম্বে শহীদ হাদির হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবীরা। ৩৬ জুলাইয়ের যোদ্ধা বরকতউল্লাহ ফাহাদ বলেন, যতদিন পর্যন্ত হত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ হাদির হত্যাকারীদের ভারত ফিরিয়ে না দেবে, ততদিন ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাই। যারা আমার ভাইদের হত্যাকারীদের আশ্রয় দেয়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই এই তরুণ প্রজন্ম ভারতবিরোধী এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও ভারতবিরোধী হিসেবেই গড়ে তুলবো। ভারত যেন মনে রাখে, বাংলাদেশে কোনো তাবেদারি চলবে না। ৩৬ জুলাইয়ের সম্মুখসারীর যোদ্ধা শাওন হোসাইন বলেন, আমাদের হাদি ভাইকে হত্যার পর আট দিন পার হলেও ইউনুস সরকারের প্রশাসন এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ। দ্রুত এই সরকারের পদত্যাগ চাই। তিনি আরও বলেন, তারা আমাদের হত্যার হুমকি দেয়। তারা জানে না আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওসমান (রা.)-এর অনুসারী। আমাদের কিছুটা বিজয় হয়েছে, আমরা পূর্ণ বিজয় অর্জন করবো। যারা আমাদের ভয় দেখাচ্ছে, তাদের সতর্ক করে দিচ্ছি বিপ্লবীরা এখনো জাগ্রত। ৩৬ জুলাইয়ের নারীনেত্রী সাদিয়া কুদ্দুস বলেন, আমরা বাঘের বাচ্চার মতো বাঁচতে চাই। ভারত আমাদের চিরশত্রু। যারা ভারতের দালালি করে, তারাও এ দেশের শত্রু। ভারতের যেকোনো আধিপত্য আমরা ভেঙে চুরমার করে দেবো। তিনি বলেন, যেভাবে ১৯৭১ সালে করেছি, যেভাবে ইংরেজদের সময় করেছি আমরা তিতুমীরের বংশধর, আমরা শাহজালালের বংশধর। এক হাদিকে হত্যা করে আমাদের নৈতিকতা ধ্বংস করা যাবে না। একটি হাদি হত্যার পর হাজার হাজার হাদি জন্ম নেবে ঘরে ঘরে। ৩৬ জুলাইয়ের নারীনেত্রী সুমাইয়া হাসান পুষ্পীতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ আমরা আমাদের জুলাই যোদ্ধাদের অন্যতম অনুপ্রেরণা শরীফ ওসমান বিন হাদি ভাইকে হারিয়ে শোকাহত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আন্দোলনের পর থেকে এই প্রশাসনকে আমরা সম্পূর্ণ ব্যর্থ হিসেবে দেখছি। তিনি বলেন, আমি আসিফ নজরুলের কাছে বলতে চাই যদি তিনি এই প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে দ্রুত পদত্যাগ করুন। এই বাংলায় এমন কারো জন্ম হয়নি যে বিপ্লবীদের দমিয়ে রাখতে পারবে। সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁর আদর্শ বাস্তবায়নের শপথ গ্রহণ করেন আন্দোলনকারীরা। পাবনা শহরের বিভিন্নস্থানের বিভিন্ন চা-দোকানে সাধারণ মানুষের ঢলেও কান্না বিজরিত কন্ঠে বলতে শুনা এই প্রথম কোন নেতার জন্য কাঁদলো বাংলাদেশ, ইতিহাসের পাতায় লেখা থাকলো শরীফ ওসমান বিন হাদির নাম। শুধু শরীফ ওসমান বিন হাদিই একমাত্র মানুষ নিজের কথা না ভেবে বাংলাদেশের কথা ভেবেছে, এই ভাবনাই জন্ম দিলো নৃশংস এক জঘন্য হত্যাকান্ডের রুপ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর