শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৬ পিএম, ২০২৫-১২-২০
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীতে আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিনকে শুক্রবার(১৯ ডিসেম্বর) গ্রেপ্তার করেছেন নরসিংদী সদর মডেল থানা পুলিশ।
জানা গেছে, নরসিংদী সদর উপজেলাধীন নজরপুর ইউনিয়নের চেংগাতুলী নবীপুর গ্রামের মৃত রহম আলীর পুত্র আলাউদ্দিন বর্তমানে নরসিংদী উপজেলাধিন চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিক লীগের দাপুটে এই আলাউদ্দিন চিনিশপুর এলাকায় তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে।
অন্যদিকে আওয়ামী লীগের সহযোগি সংগঠন বেলাবো উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ কমলকে গ্রেফতার করে বেলাব থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সাব্বির আহমেদ (কমল) উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মতিউর রহমান ভুঁইয়া।
বেলাব থানা সূত্রে জানা গেছে, রাতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ গ্ৰাম সুটুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited