শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২৫-১২-২৩
ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় আর সৌন্দর্যে অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টভাষী হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে। তবে এবার যেন খানিকটা সুর বদলালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’ মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন তিনি। চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা না বলে কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। অভিনেত্রীর এমন পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার এই অভিমানী সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’ আবার কেউ কেউ তার আগামী কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited