শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৪ পিএম, ২০২৫-১২-২৩
প্রতি বছরই রজব মাসে রোজা রাখা নিয়ে কৌতূহল ও আগ্রহ দেখা যায় সাধারণ মুসলমানদের মাঝে । অনেকেই মনে করেন, এ মাসে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। তবে ইসলামী শরিয়তের দৃষ্টিতে রজব মাসে রোজা রাখা নফল ইবাদত হিসেবে বৈধ হলেও এ মাসে রোজা রাখার জন্য আলাদা কোনো নির্দিষ্ট ফজিলত প্রমাণিত নয়।
রজব মাসের মর্যাদা
রজব ইসলামের চারটি সম্মানিত বা হারাম মাসের একটি। কোরআনে বলা হয়েছে, আল্লাহর বিধানে মাসের সংখ্যা বারোটি, এর মধ্যে চারটি মাস সম্মানিত। এসব মাসে নিজের ওপর জুলুম না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই চার মাস হলো রজব, জিলকদ, জিলহজ ও মহররম। হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বছরের চারটি মাস সম্মানিত; এর মধ্যে তিনটি ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মহররম, আর একটি হলো রজব, যা জমাদিউস সানি ও শাবানের মাঝামাঝি। এই মাসগুলো সম্মানিত হওয়ার কারণ হিসেবে আলেমরা দুটি বিষয় উল্লেখ করেছেন, এ সময়ে যুদ্ধ নিষিদ্ধ এবং অন্য সময়ের তুলনায় পাপের ভয়াবহতা আরও বেশি।
রজবে রোজা রাখার বিষয়ে শরিয়তের অবস্থান
সৌদি আরবের খ্যাতনামা আলেম ও লেখক শায়খ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ বলেন, রজব মাসে পুরো মাস বা নির্দিষ্ট কিছু দিন রোজা রাখার বিশেষ ফজিলত সম্পর্কে সহিহ কোনো হাদিস নেই। তাই রজব মাসকে আলাদা করে বিশেষ রোজার মাস মনে করার কোনো ভিত্তি শরিয়তে পাওয়া যায় না। তিনি আরও বলেন, কিছু মানুষ রজবের নির্দিষ্ট দিনগুলোকে বিশেষ মর্যাদাসম্পন্ন মনে করে রোজা রাখেন, কিন্তু এর পক্ষে নির্ভরযোগ্য দলিল নেই। তবে যেহেতু রজব পবিত্র মাসের অন্তর্ভুক্ত, সে কারণে সাধারণভাবে এ মাসে নফল ইবাদত হিসেবে রোজা রাখা যেতে পারে। তবে তা যেন অন্য হারাম মাসগুলোর সঙ্গে মিল রেখেই হয়, শুধু রজবকে আলাদা করে বিশেষায়িত করা ঠিক নয়।
প্রখ্যাত আলেমদের মতামত
ইবনে তাইমিয়া (রহ.) বলেন, রজব মাসে বিশেষভাবে রোজা রাখার বিষয়ে যেসব হাদিস প্রচলিত আছে, সেগুলো দুর্বল, এমনকি অনেক ক্ষেত্রে জাল। তাই সেগুলোর ওপর আমল করা যায় না। ইবনুল কাইয়্যিমের (রহ.) ভাষ্য অনুযায়ী, রজব মাসে রোজা রাখা বা এ মাসের নির্দিষ্ট রাতে বিশেষ নামাজের কথা উল্লেখ করা সব হাদিসই ভিত্তিহীন। অন্যদিকে, ফিকহুস সুন্নাহ গ্রন্থের লেখক সাইয়্যেদ সাবেক (রহ.) বলেন, অন্য যেকোনো মাসের রোজার চেয়ে রজব মাসে রোজা রাখা বেশি ফজিলতপূর্ণ নয়। তবে এটা যেহেতু পবিত্র মাস সেই বিবেচনায় নফল ইবাদত করা যেতে পারে। এর বাইরে আলাদা কোনো বিশেষত্ব প্রমাণিত নয়।
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited