বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মসজিদে নববীর ২৫ বছরের মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমানের ইন্তেকাল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৯ পিএম, ২০২৫-১২-২৩

মসজিদে নববীর ২৫ বছরের মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমানের ইন্তেকাল

মসজিদে নববীর প্রবীণ মুয়াজ্জিন শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মঙ্গলবার ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি। ইন্তেকালের পর মসজিদে নববীতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ কর্মজীবনে শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মসজিদে নববীর একাধিক সম্প্রসারণ কাজের সাক্ষী ছিলেন। প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারাবিহ ও কিয়ামুল লাইল পড়তে মসজিদে নববীতে সমাবেত হন লাখো মুসল্লি। লাখ লাখ মুসল্লিদের নিয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক জামাতে আজানের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০১ সালে  হিজরি ১৪২২ সন, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান। তার পরিবার কয়েক প্রজন্ম ধরে মসজিদে নববীতে আজান দেওয়ার সম্মান লাভ করেছে। তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। তার পিতাও মাত্র চৌদ্দ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হন এবং নব্বই বছরের বেশি বয়স পর্যন্ত দশকের পর দশক নিষ্ঠার সঙ্গে আজান দিয়ে গেছেন। শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান ২০০১ থেকে ২০২৫ (১৪২২ থেকে ১৪৪৭ হিজরি ) পর্যন্ত টানা ২৫ বছর ধরে আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর