বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৪৮ পিএম, ২০২৫-১২-২৪

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তারাকোঁ গ্রামের পূজা দিতে গিয়ে তিন নারী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই নিলু রানী শীল (৫০) নামে একজন নারী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দাঁতমারা ইউনিয়নের নেপচুন চা বাগানের বৈরাগী ঠাকুর আশ্রমে পূজা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এখন চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ উদ্দীন জানান, অটোরিকশায় ওই তিনজন চা বাগানের ভিতরে বৈরাগী আশ্রমে পূজা দিতে গিয়েছিল। পূজা শেষে ফেরার সময় চা বাগানের পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে নামার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী চা বাগানের ড্রেনে পড়ে যায়। এ সময় নিলু রানী শীল (৫০) নামে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পিয়াংকা ওয়াদ্দার জানান, আহত দুইজন মহিলাকে নিয়ে আসা হয় বৃদ্ধা মিনু দে (৭৫) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত প্রনিমা দে (৩০)-কে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর