শিরোনাম
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : | ০৪:০৬ পিএম, ২০২৫-১২-২৭
বাংলা বর্ষপঞ্জিতে এখন পৌষ মাস। জেঁকে বসেছে শীত। কনকনে হিমশীতল হাওয়ায় নগরবাসীও যেন কুঁকড়ে যাচ্ছেন। সাধারণত গ্রামাঞ্চলেই শীতের প্রভাব একটু বেশি অনুভূত হয়। শীতে ছিন্নমূল পথশিশু এবং বিভিন্ন স্টেশনের ভবঘুরেদের একটু উষ্ণতার জন্য কাঠে আগুন ধরিয়ে শীত নিবারণে চেষ্টা করতে দেখা গেছে। তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, সামনের কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি এবং সকাল ১০টায় ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। গতকাল নগরীর কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটে। বিশেষ করে, ভোরের দিকে বের হওয়া শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজনকে বেশি দুর্ভোগে পড়তে দেখা গেছে। শীত থেকে বাঁচতে অনেককে গরম পোশাক ও শাল-চাদর জড়িয়ে চলাচল করতে দেখা যায়। আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় দিনে সূর্যের দেখা মিলেছেও দেরিতে। তবে সময় বাড়ার সাথে সাথে ঠাণ্ডার মাত্রা কমে এলেও বিকেলের দিকে সেটি ফের বাড়তে থাকে। অপরদিকে শীতের সময় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টের মতো রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রয়োজন ছাড়া খুব ভোরে বাইরে না যাওয়া এবং গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited