শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৪৯ পিএম, ২০২৬-০১-১৯
অফিসের কাজ করতে করতে কিংবা দীর্ঘ সময় এক জায়গায় আটকে থাকলে অনেক সময়ই জীবনে একঘেয়েমি চলে আসে। চারপাশের সবকিছু তখন বিরক্তিকর মনে হয়। এমন পরিস্থিতিতে মন ভালো রাখতে অনেকেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। ভ্রমণ মানসিক প্রশান্তি এনে দিলেও সমস্যা তৈরি হয় তখনই, যখন বাজেট ঠিকমতো মেলে না।
পর্যাপ্ত অর্থ না থাকলে বা ভ্রমণে অতিরিক্ত খরচ হলে আনন্দের বদলে চাপই বেড়ে যায়।
তবে কিছু বিষয় মাথায় রাখলে খরচ বাঁচিয়েও উপভোগ্য ভ্রমণ সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক খরচ বাঁচিয়ে ভ্রমণের কিছু কার্যকর উপায়—
একাধিক ব্যক্তি একসঙ্গে ভ্রমণে গেলে খরচ তুলনামূলকভাবে কম পড়ে। দলবদ্ধভাবে ঘুরলে হোটেল ভাড়া, যাতায়াত, খাবার ও কেনাকাটায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হয়, যা একা ভ্রমণে সম্ভব হয় না।
একা ভ্রমণে বের হলে অতিরিক্ত লাগেজ নেওয়া থেকে বিরত থাকুন। লাগেজ যত বেশি হবে, খরচও তত বাড়ার সম্ভাবনা থাকে।
দেশে বা বিদেশে ভ্রমণের আগে নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট নির্বাচন করা জরুরি। যাচাই-বাছাই ছাড়া এজেন্ট বেছে নিলে অপ্রয়োজনীয় খরচের মুখে পড়তে হতে পারে।
অনেক সময় শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করতে গিয়ে অতিরিক্ত চার্জ গুনতে হয়। তাই ভ্রমণের আগে সব পরিকল্পনা আগেভাগেই চূড়ান্ত করা ভালো।
ছুটির দিনের পরিবর্তে সপ্তাহের মাঝামাঝি দিনে ভ্রমণের পরিকল্পনা করলে খরচ কমে। কারণ সাধারণত শুক্র ও শনিবার ফ্লাইট ও হোটেলের ভাড়া বেশি থাকে।
ভ্রমণের আগে কোথাও কোনো ছাড় বা অফার চলছে কি না, সে বিষয়ে খোঁজ নিন।
এতে বাজেটের মধ্যে থেকেই ভ্রমণ করা সহজ হয়।
যেসব জায়গায় ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে, সেখানে এক-দুইদিন ক্যাম্পিং করা যেতে পারে। এতে থাকার খরচ অনেকটাই কমে আসে এবং ভ্রমণের অভিজ্ঞতাও হয় ভিন্নরকম।
সঠিক পরিকল্পনা ও সচেতন সিদ্ধান্তই পারে ভ্রমণকে আনন্দদায়ক এবং সাশ্রয়ী করে তুলতে।
আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited