শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:২৩ পিএম, ২০২৬-০১-২৪
বলিউডের অনেক তারকা তামাক এবং অ্যালকোহল বা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তবে, এমন অভিনেতাও আছেন যারা মোটা অংকের টাকা পাওয়ার পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না। তাদের মধ্যে অন্যতম বলা যায় সুনীল শেঠিকে। সম্প্রতি জানিয়েছেন, কীভাবে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপন তিনি করতে রাজি হননি। পিপিং মুন পডকাস্টে সুনীল বলেন, ‘আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই সুনীল শেঠিকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে আমি নিজের উপর অবিচার করব। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও, ১৭-২০ বছর বয়সীরা আমাকে এত সম্মান এবং ভালোবাসা দেয়। তিনি আরও বলেন, ‘‘আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাদের বলেছিলাম, ‘আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ এরপর, কেউ আমার কাছে আসতে সাহস করেনি।’’ প্রসঙ্গত, অজয় দেবগণ একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছিলেন, তখন তাদের ব্যাপকভাবে তাকে ট্রোল হতে হয়েছিল। এমনকী শাহরুখ খানও পানমশলার বিজ্ঞাপন দিয়ে আইনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এদিকে সুনীল শেঠিকে সামনে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা যাবে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, লারা দত্ত, রবীণা ট্যান্ডন এবং দিশা পাটানি। তাকে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ তেও দেখা যাবে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited