বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিবারের হাল ধরতেই রানী মুখার্জিকে সিনেমায় দিয়েছিলেন মা

বিনোদন ডেস্ক :    |    ০৩:৫০ পিএম, ২০২৬-০১-২৪

পরিবারের হাল ধরতেই রানী মুখার্জিকে সিনেমায় দিয়েছিলেন মা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রানী মুখার্জি। তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উদযাপন করেছেন। ১৯৯৬ সালে বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ এবং বলিউডের ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে শোবিজে পদার্পণ করেন তিনি। তিন দশক ধরে নিজের অভিনয় দক্ষতা ও ধারাবাহিকতার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন প্রজন্মের অন্যতম সম্মানিত ও জনপ্রিয় অভিনেত্রী। এই উপলক্ষে গত বৃহস্পতিবার যশরাজ ফিল্মস স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর নাম রাখা হয়েছে ‘করণ অ্যান্ড রানী: থার্টি ইয়ারস অব ফিল্মস, ফ্রেন্ডশিপ অ্যান্ড মেমোরিজ’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক করণ জোহর। সেখানে রানী মুখার্জি খোলামেলা কথা বলেন তার শৈশব, বেড়ে ওঠা, পরিবার, চলচ্চিত্রের যাত্রা এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে। রানী জানান, চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও পরিবারের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের প্রস্তাব আসে তার বাবার বন্ধু প্রযোজক সেলিম আখতারের কাছ থেকে। মায়ের পরামর্শেই তিনি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেন। রানী বলেন, ‘মা হয়তো আমাদের আর্থিক পরিস্থিতি কিছুটা ভালো করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের আশা ছিল, আমি যদি ভালো করি তা আমাদের পরিবারের সবার জন্য ভালো হবে।’ ক্যারিয়ারের শুরুতে কণ্ঠস্বর নিয়ে প্রতিকূলতার মুখোমুখি হন রানী। প্রথম কয়েকটি সিনেমায় তার ডায়লগ অন্য কাউকে ডাবিং করানো হয়। তবে করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মাধ্যমে রানী নিজের কণ্ঠস্বর ফিরে পান এবং তা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এই সিনেমায় আমি নিজের কণ্ঠস্বর ফিরে পেয়েছিলাম।’ অনুষ্ঠানে তিনি শাহরুখ খানসহ তার ক্যারিয়ারের সকল নায়কদের স্মরণ করেন। তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর