বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে হোয়াইট চকলেট কীভাবে কাজ করে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫২ পিএম, ২০২৬-০১-২৪

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে হোয়াইট চকলেট কীভাবে কাজ করে

চকলেট খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ডার্ক চকলেট হোক কিংবা হোয়াইট চকলেট-দুটারই আলাদা আলাদা ভক্ত আছে। বিশেষ করে হোয়াইট চকলেটের ক্রিমি স্বাদ অনেকের কাছে খুব প্রিয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, হোয়াইট চকলেট ত্বকের যত্নে উপকারী এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কিন্তু এই কথার বৈজ্ঞানিকভাবে সত্য আছে? এই দাবির পেছনের সত্যতা বোঝার আগে জানা দরকার-হোয়াইট চকলেট আসলে কী দিয়ে তৈরি। তারপরই সিদ্ধান্ত নেওয়া যায়, এটি ত্বকের জন্য সত্যিই উপকারী কি না। হোয়াইট চকলেটকে প্রকৃত অর্থে ‘চকলেট’ বলা যায় না। এটি মূলত কোকো বাটার, দুধ, চিনি ও ফ্লেভারিং উপাদান দিয়ে তৈরি হয়। এ কারণে হোয়াইট চকলেট খেলে সরাসরি ত্বক উজ্জ্বল হয় বা গ্লো বাড়ে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। তবে এতে থাকা কিছু উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করতে পারে।
হোয়াইট চকলেটের যে উপাদান ত্বকের যত্নে কাজ করে
মনোআনস্যাচুরেটেড ফ্যাটের একটি বিশেষ মিশ্রণ থাকে, যা মানুষের ত্বকের প্রাকৃতিক লিপিডের সঙ্গে বেশ মিল রাখে। এই লিপিডগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমায়। প্রসাধনী ত্বকবিদ্যার বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কোকো বাটার ত্বকের প্রাকৃতিক বাধা (স্কিন ব্যারিয়ার) শক্তিশালী করতে সাহায্য করে। ফলে ত্বক দীর্ঘ সময় হাইড্রেটেড থাকে এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে কিছুটা সুরক্ষা পায়। যদিও হোয়াইট চকলেটে ডার্ক চকলেটের মতো উচ্চমাত্রার ফ্ল্যাভোনয়েড নেই, তবুও কোকো বাটারে থাকা পলিফেনলের ক্ষুদ্র পরিমাণ ত্বকের জন্য কিছুটা উপকারী হতে পারে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বকের র‍্যাডিকেল কমাতে সাহায্য করে, যা ত্বকের আগাম বার্ধক্য ত্বরান্বিত করে। কিছু পুষ্টিবিদ মনে করেন, হোয়াইট চকলেটের সঙ্গে গ্রিন টি গ্রহণ করলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব কিছুটা বাড়তে পারে। গ্রিন টি প্রদাহ কমাতে সাহায্য করে, রক্তসঞ্চালন উন্নত করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখে। তবে এটিকে কোনো ম্যাজিক সমাধান বলা যাবে না।
কোকো বাটার ত্বকের যে উপকার করে
হোয়াইট চকলেটে ব্যবহৃত কোকো বাটার একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি ত্বককে নরম, কোমল ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। কোকো বাটারে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের শুষ্কতা কমায় এবং একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা শুষ্ক বাতাস ও ধুলাবালির ক্ষতি থেকে ত্বককে কিছুটা রক্ষা করে। নিয়মিত ব্যবহারে কোকো বাটার ত্বকের খসখসে ভাব কমাতে, ত্বক মসৃণ করতে এবং শুষ্কতা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
সতর্কতা
হোয়াইট চকলেট খেলে ত্বক উজ্জ্বল হয়, এমন কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং অতিরিক্ত হোয়াইট চকলেট খেলে এতে থাকা চিনি ও ফ্যাট ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বেশি চিনি গ্রহণ করলে ব্রণ, অতিরিক্ত তেলাভাব এবং ইনফ্ল্যামেশনের ঝুঁকি বাড়ে। যাদের ত্বক সংবেদনশীল বা ব্রণ বেশি হয়, তাদের ক্ষেত্রে অতিরিক্ত হোয়াইট চকলেট উল্টা সমস্যা তৈরি করতে পারে। তাই হোয়াইট চকলেট খেতে চাইলে খেতে পারেন-স্বাদের জন্য। কিন্তু ত্বকের উজ্জ্বলতার জন্য ভরসা রাখতে হবে সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্কিনকেয়ার রুটিনের ওপরই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর