বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বে অপ্রিয় দেশের শীর্ষে ইসরাইল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:২৩ পিএম, ২০২৬-০৫-১৪

বিশ্বে অপ্রিয় দেশের শীর্ষে ইসরাইল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের

জরিপ অনুযায়ী, বিশ্বের মানুষের কাছে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির পাঁচটি দেশ হলো যথাক্রমে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন এবং ইতালি। ১২৯টি দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থার ওপর পরিচালিত এই গবেষণায় ৪৬ হাজার ৬৬৭ জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। মূলত গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনিদের গণউচ্ছেদ, দুর্ভিক্ষ সৃষ্টির নীতি এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিকভাবে ইসরাইলের ভাবমূর্তি পুরোপুরি ধসে পড়েছে। মানবাধিকার সংস্থা, জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর হুঁশিয়ারি এই নেতিবাচক অবস্থানে বড় প্রভাব ফেলেছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির নজিরবিহীন পতন 
জরিপের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের চরম অবনতি। ওয়াশিংটন এখন বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা পাঁচটি দেশের একটি। এমনকি আন্তর্জাতিক জনপ্রিয়তার দৌড়ে রাশিয়া এবং চীনের চেয়েও পিছিয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।  ২০২৪ সালে আমেরিকার নেট পারসেপশন স্কোর ছিল +২২ শতাংশ, যা ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে -১৬ শতাংশে। মাত্র দুই বছরে ৩৮ পয়েন্টের এই পতনকে ‘নাটকীয়’ বলে অভিহিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে তিক্ত সম্পর্ক, চড়া শুল্ক আরোপ, ইউক্রেন সহায়তা কমিয়ে দেওয়া এবং ইরান-ইসরাইল ইস্যুতে ওয়াশিংটনের বিতর্কিত ভূমিকা এই পতনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। নিরা ডেটা-এর এই প্রতিবেদনটি বিশ্বের বৃহত্তম বার্ষিক গণতান্ত্রিক জরিপ হিসেবে পরিচিত। এখানে কোনো বিশেষজ্ঞের মতামতের পরিবর্তে ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন নাগরিকের কাছ থেকে সরাসরি জানতে চাওয়া হয়েছে তারা নিজ দেশে বাকস্বাধীনতা, আইনের শাসন এবং স্বচ্ছতা কেমন অনুভব করছেন। সমীক্ষার ফলাফল বলছে, বিশ্বজুড়ে সাধারণ মানুষ এখন মার্কিন শক্তিকে দায়মুক্তি, দ্বিমুখী নীতি এবং অস্থিতিশীল যুদ্ধের সমার্থক হিসেবে দেখতে শুরু করেছে। বিশেষ করে ইসরাইলকে আমেরিকার নিরবচ্ছিন্ন সামরিক ও কূটনৈতিক সমর্থন বৈশ্বিক জনমতে দেশটির অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।  সূত্র: মিডল ইস্ট মনিটর 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর