বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত

বিনোদন ডেস্ক :    |    ০৮:৩২ পিএম, ২০২৬-০৫-১৪

এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত

স্পষ্টবাদী হিসেবেই পরিচিত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তার মতে কখন, কোথায় থামতে হবে, সেটা তিনি জানেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারকাদের বক্তব্য রাখার ক্ষেত্রে কী রকম জিনিস মাথায় রাখতে হয়, সে ব্যাপারে কথা বলেছেন নায়িকা। তার কথায়, ‘বর্তমান সোশ্যাল মিডিয়ার রমরমার এই সময়ে নিজেদের মতামত সব ক্ষেত্রে প্রকাশ না করাটাই ভালো। এখন তো প্রত্যেকের সব বিষয়ে মতামত রয়েছে এবং যে কোনও মতামত ভুল ভাবে ব্যাখ্যা হতে পারে বা কাউকে আঘাত করতে পারে। সেই প্রভাব অনেক ক্ষতিই ডেকে আনতে পারে। যে কোনও কিছু ঘটতে পারে নিরীহ কোনও মন্তব্য থেকেই। তাই সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি কী বলছেন সেটা নিয়ে সতর্ক থাকা দরকার। এখন ইচ্ছে হলেই সোশ্যাল মিডিয়ায় সেই মত প্রকাশ করাটা সমস্যার’। তাহলে নুসরাত নিজে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের ক্ষেত্রে কোন নিয়ম মেনে চলেন? এক এক সাক্ষাৎকারে এর জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে এবং আমার জীবনকে বুঝি। আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছিলাম। সময়ের আগেই অনেক দায়িত্ব নিতে হয়েছিল। সেই কারণেই আজ এত শান্তিতে থাকতে পারি। এখনও আমার খারাপ দিন আসে, সংশয় হয়। কারণ সেগুলো আমরা জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও সেটা সম্ভব নয়। তবে কোনও সমস্যা তৈরি হলেও এখন আমি অনেক বেশি শান্ত ভাবে সব কিছু বিবেচনা করতে পারি।’ পেশাগত জীবনে গত বছর নুসরাত এক অনন্য অভিজ্ঞতার অংশ হয়েছেন। ‘উফ ইয়ে সিয়াপ্পা’ নামের নির্বাক কমেডি সিনেমায় অভিনয় করেন। অভিনেত্রী স্বীকার করেন, এই অভিজ্ঞতা কাজের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তাকে।  তিনি বলেন, ‘এই নতুন অভিজ্ঞতা আমার পুরো সোল রিফ্রেশ করে দিয়েছে। প্রথমে আমি খুব চাপের মধ্যে ছিলাম। কারণ কোনও সংলাপ ছিল না। তাই ভাবছিলাম কীভাবে স্ক্রিনপ্লেটাকে জীবন্ত করে তুলব। কিন্তু এই অভিজ্ঞতার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করার এক নতুন উপায় খুঁজে পাই। এই অভিজ্ঞতা এতটাই ভালো লেগেছে যে আবার সুযোগ পেলে এক মুহূর্তও ভাবব না’। নুসরাতের এই সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ফিল্ম ক্রিটিকদের প্রশংসা পেয়েছিল। অনেকেই প্রশংসা করেছিলেন নুসরাতের অভিনয়ের।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর