শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৩ পিএম, ২০২৬-০৫-১৪
ফুসফুস মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাই-অক্সাইড বের করে দেওয়ার কাজটি করে ফুসফুস। তবে বায়ুদূষণ, ধূমপান, ধুলাবালি ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দিন দিন বাড়ছে ফুসফুসজনিত নানা রোগ। তাই সুস্থ থাকতে ফুসফুসের যত্ন নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে ফুসফুস ভালো রাখা সম্ভব। নিয়মিত হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করলে ফুসফুস সক্রিয় থাকে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস শরীরের জন্য উপকারী। এছাড়া নিশ্বাসের ব্যায়াম ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া উচিত। এতে শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি কমে। ধোঁয়া, ধুলাবালি ও বায়ুদূষণ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। বাইরে বের হলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করা যেতে পারে। ধূমপান ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ধূমপান ত্যাগ করতে হবে। পাশাপাশি অন্যের ধূমপানের ধোঁয়া থেকেও দূরে থাকতে হবে। মশার ওষুধ বা কীটনাশক স্প্রে করার পর সেই ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফুসফুসে সমস্যা দেখা দিলে অনেক সময় ওজন কমতে থাকে। তাই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খাওয়া জরুরি। ডিম, মাছ, দুধ, ডাল, টাটকা শাকসবজি ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ফলমূল শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। দীর্ঘদিন কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা শ্বাস নিতে সমস্যা হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited