বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডাম্বেল নিয়ে ব্যায়ামে দ্রুত কমতে পারে ওজন, বাড়ে পেশির শক্তি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৪৪ পিএম, ২০২৬-০৫-১৪

ডাম্বেল নিয়ে ব্যায়ামে দ্রুত কমতে পারে ওজন, বাড়ে পেশির শক্তি

জিমে শরীরচর্চা করেন এমন অনেকের কাছেই ডাম্বেল নিয়ে ব্যায়াম খুব পরিচিত একটি ওয়ার্কআউট। তবে শুধু জিমেই নয়, বাড়িতেও সহজে ডাম্বেল ব্যবহার করে ব্যায়াম করা যায়। বিশেষ করে নারীদের জন্য এটি হতে পারে কার্যকর একটি ফিটনেস পদ্ধতি। বিশেষজ্ঞদের মতে, এক হাতে বা দুই হাতে ডাম্বেল নিয়ে নিয়মিত ব্যায়াম করলে শরীরের ঊর্ধ্বাংশের পেশির শক্তি বাড়ে, অতিরিক্ত মেদ কমে এবং শরীর আরও ফিট হয়ে ওঠে। যাদের ওজন বেশি বা পিঠে মেদ জমেছে, তারা দ্রুত ফল পেতে ডাম্বেল নিয়ে বিভিন্ন ব্যায়াম করতে পারেন। ডাম্বেল, বারবেল কিংবা কেটলবেল, সব ধরনের সরঞ্জাম দিয়েই ব্যায়াম করা যায়।
তবে ডাম্বেল ব্যবহারের ক্ষেত্রে শরীরের বিভিন্ন পেশির ওপর তুলনামূলকভাবে সমান চাপ পড়ে। নারীদের জন্য ডাম্বেল ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে।
কত ওজনের ডাম্বেল দিয়ে শুরু করবেন?
শুরুর দিকে ১ থেকে ২ কেজি ওজনের ডাম্বেল বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এমন ওজনের ডাম্বেল নেওয়া উচিত, যা তুলতে সামান্য কষ্ট হয়। দুই হাতে আড়াই কেজি করে ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে পারলে আরও ভালো। পরে ধীরে ধীরে ওজন বাড়ানো যেতে পারে।
সহজ কিছু ডাম্বেল ব্যায়াম
ডাম্বেল স্কোয়াট
দুই পায়ের মধ্যে কিছুটা ফাঁক রেখে দাঁড়াতে হবে। দুই হাতে ডাম্বেল ধরে চেয়ার বসার ভঙ্গিতে নিচে নামতে হবে এবং আবার উঠে দাঁড়াতে হবে। ১০ থেকে ১২ বার এই ব্যায়াম করা যায়। এতে তলপেট, ঊরু ও নিতম্বের মেদ কমতে সাহায্য করে।
ডাম্বেল ওভারহেড প্রেস
দুই হাতে ডাম্বেল নিয়ে মাথার ওপরে তুলতে হবে। তবে ওপরে তোলার সময় দ্রুত এবং নিচে নামানোর সময় ধীরে নামাতে হবে। এই ব্যায়াম হাত ও পিঠের মেদ কমাতে সাহায্য করে এবং শরীরের ঊর্ধ্বাংশের পেশি শক্তিশালী করে।
ডাম্বেল লাঞ্জেস
দুই হাতে ডাম্বেল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে এক পা সামনে বাড়িয়ে বসতে হবে। পেছনের পায়ের হাঁটু মাটি ছুঁয়ে থাকবে। এরপর পা বদলে একইভাবে করতে হবে। এতে পায়ের মেদ কমে, পেশির শক্তি বাড়ে এবং শরীরের ভারসাম্য উন্নত হয়।
ডাম্বেল রো
সামান্য সামনে ঝুঁকে এক হাত টেবিল বা টুলে ভর দিয়ে অন্য হাতে ডাম্বেল টানতে হবে। পিঠ সোজা রাখতে হবে। এই ব্যায়ামে পিঠের চর্বি কমে এবং কাঁধের পেশির শক্তি বাড়ে।

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর